এবার নিজেই ফেসবুকে বার্তা দিলেন তামিম
নিজস্ব প্রতিবেদক: জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল গতকাল বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর হার্টে ব্লক ধরা পড়ে। পরে গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর, আজ তিনি নিজের শারীরিক অবস্থার বিষয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন। তাতে তামিম তার জীবনের মূল্য এবং মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্বের কথা উল্লেখ করেছেন। তিনি সকলের দোয়া চেয়ে বলেন, "আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।"
আরও পড়ুন:
তামিমের হার্ট অ্যাটাক: ভারতকে খোঁচা দিলেন সাংবাদিক ইলিয়াস
বন্ধু তামিমের সুস্থতার জন্য সাকিব আল হাসানের আবেগঘন পোস্ট
তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা
পাঠকদের জন্য হুবহু ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো:
দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেন নি। হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোন ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে — এই কথাটি আমরা বার বার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?
আল্লাহতা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।
কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ।
আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ১৫ জুলাইয়ের নির্দেশনায় নতুন ব্যাখ্যা, স্পষ্ট করল বিএসইসি
- ছয় বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ, এগিয়ে পাঁচটি
- চার্টার্ড লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য নতুন সুবিধা
- নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট, যা জানালেন অর্থমন্ত্রী
- নতুন পে স্কেল কবে কার্যকর? সরকারি সূত্রে মিলল বড় আপডেট
- বাংলাদেশিদের ভিসা নিয়ে নড়েচড়ে বসেছে ভারত
- ফান্ডের সম্পদ নিয়ে বিতর্কের অবসান, যা বলছে ব্র্যাক ব্যাংক
- সানলাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সারজিসের গাড়িবহরে হামলার অভিযোগ, সামনে এলো নতুন দাবি
- আদালতের নির্দেশ না মানায় ইউএনওর কাছে ব্যাখ্যা চাইলেন বিচারক
- SSC Result 2026 প্রকাশে ২১ দিনের বিলম্ব, অবশেষে জানা গেল আসল কারণ