৩১ নাকি ০১: বাংলাদেশে ঈদুল ফিতর দিনক্ষণ জানালো আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এবারের ঈদুল ফিতর কবে হবে, তা জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। সংস্থাটির বরাত দিয়ে গালফ নিউজ জানায়, আগামী সোমবার (৩১ মার্চ) বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
প্রতিবেদন অনুযায়ী, রমজানের ২৮তম দিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই আগামী সোমবার (৩১ মার্চ) খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় চাঁদ দেখা গেলে ঈদ উদযাপনের সময় নিশ্চিত হবে।
ঈদের তারিখ নির্ধারণে সাধারণত সৌদি আরবের পদ্ধতি অনুসরণ করা হয়। সৌদি আরবে যেদিন ঈদ উদযাপিত হয়, তার পরদিন বাংলাদেশে ঈদ উদযাপন হয়ে থাকে। তবে, এবার একটি ব্যতিক্রম হতে পারে বলে জানা গেছে। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী, সৌদি আরবে রোজা ৩০টি পূর্ণ হলেও, বাংলাদেশে ২৯টি রোজা হতে পারে। ফলে, চাঁদ দেখার ওপর নির্ভর করবে বাংলাদেশে ঈদ কবে হবে।
এদিকে, বিশ্বে প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে। অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল শনিবার (২৯ মার্চ) ঈদের তারিখ ঘোষণা করেছে।
অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে ব্রুনাই ঈদের তারিখ ঘোষণা করেছে। সেখানে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে। এরপর মালয়েশিয়াও আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে, তারা জানিয়েছে, দেশটিতেও সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।
গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, আগামীকাল (৩০ মার্চ) রমজানের ২৮তম দিনে, মালয়েশিয়ায় সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে, যা ঈদের শুরু হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
এভাবে, পৃথিবীর বিভিন্ন দেশে ঈদের তারিখ ঘোষণার পর, বাংলাদেশে ঈদ কবে হবে, তা চাঁদ দেখার ওপর নির্ভর করছে।
মোঃ রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৫ পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা, জানুন কারণ
- কারখানা বন্ধ, লোকসানে ডুবছে কোম্পানি—তবু শেয়ারদর বাড়ল হু হু করে
- ৪ আর্থিক প্রতিষ্ঠানের টাকা ফেরতের বড় ঘোষণা, ১০ লাখে মিলবে পুরো অর্থ
- আর মাত্র ১০ বছর! এলন মাস্ক বলছেন, টাকা ছাড়াই চলবে পৃথিবী
- একাদশে ভর্তিতে বড় খবর, ৯৩% আসন সবার জন্য—জানুন কোটা কত
- আজকের স্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত রুটিন
- আবেদন নাকচ, তবুও রিফাইনারি বানাচ্ছে সুপার পেট্রোকেমিক্যাল!
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
- মোদী-ট্রাম্প বৈঠকের অজানা ঘটনা ফাঁস করলেন মার্কিন রাষ্ট্রদূত
- ‘সার্ভারে ত্রুটি’ দেখিয়ে ৪৮ গ্রাহকের কোটি টাকা উধাও, বের হলো আসল রহস্য
- সিটি ব্যাংকের ইজিএমে বড় পরিবর্তন, বাদ পড়ল যে প্রস্তাব