নেইমারের অপচ্ছন্দের কোচকে নিয়োগ দিচ্ছে ব্রাজিল
নিজস্ব প্রতিবেদক: নতুন কোচ নিয়োগ নিয়ে ব্রাজিল ফুটবল দলের তারকা নেইমার পরিস্কারভাবে বলেছেন, তিনি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চান না। গত কিছুদিন আগে ব্রাজিলের কোচ হিসেবে দরিভাল জুনিয়রের বিদায়ের পর নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া চলছে। এতে মূলত তিনজন কোচের নাম শোনা যাচ্ছে—কার্লো আনচেলত্তি, হের্হে জেসুস ও ফিলিপে লুইস। তবে রিয়াল মাদ্রিদের কোচ আনচেলত্তি জানিয়েছেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের সাথে তার কোনো আলোচনা হয়নি। তাই এখন জেসুসের কোচ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
এদিকে, নেইমার এই পুরো কোচ নিয়োগ প্রক্রিয়ার সাথে নিজেকে সম্পৃক্ত করতে চান না। চোটের কারণে বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা নেইমার এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার এই বিষয়গুলোতে কোনো সম্পর্ক নেই। আমি এখন বাইরে আছি, তাই এসব নিয়ে কিছু বলব না।’
নেইমার আরও বলেন, তিনি কোনোভাবেই জড়াতে চান না এমন পরিস্থিতিতে। তবে, যদি জেসুস ব্রাজিলের কোচ হন, তাহলে তাদের সম্পর্ক কেমন হবে তা নিয়ে কিছুটা সন্দেহ রয়েই গেছে। কারণ, সৌদি আরবে আল হিলাল ক্লাবের হয়ে খেলার সময় জেসুসের সঙ্গে নেইমারের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছিল। আল হিলালের কোচ একবার বলেন, ‘নেইমার আমাদের খেলার মানের সাথে মেলে না’। এমন মন্তব্যে নেইমার ক্ষুব্ধ হয়েছিলেন এবং প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, ‘আমি কিছুটা রেগে গিয়েছিলাম যখন তিনি বলেছিলেন, আমি দলের অন্যান্য সদস্যদের মতো একই মানের খেলোয়াড় নই।’
এই পরিস্থিতিতে, জেসুস যদি ব্রাজিলের কোচ হন, তখন নেইমার ও তার সম্পর্কের ভবিষ্যত কী হবে, তা নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।
মোঃ রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা