৭ দিনে রেকর্ড পরিমাণ আয় করলো বরবাদ
নিজস্ব প্রতিবেদক: ঈদে মুক্তির প্রথম সাত দিনে ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকিট বিক্রি করে দেশের শীর্ষ নায়ক শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা রেকর্ড গড়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ৮ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায়, 'বরবাদ' সিনেমার প্রথম সাত দিনের আয় ২৭ কোটি ৪৩ লাখ টাকা ছাড়িয়েছে। ২০২৩ সালের ঈদুল আযহায় শাকিব খানের 'প্রিয়তমা' সিনেমা এক মাসে ২৭ কোটি টাকার টিকিট বিক্রি করেছে, কিন্তু ‘বরবাদ’ মাত্র সাত দিনেই সেই সাফল্য অর্জন করেছে।
ঈদুল ফিতরে মুক্তির পর নবম দিনেও দেশের সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্স মিলিয়ে প্রায় ৬৫টি শো চলছে এই সিনেমা। পাশাপাশি, দেশের ১১২টি সিঙ্গেল স্ক্রিনেও ব্যাপক ব্যবসা করছে 'বরবাদ'। হল মালিকরা আশা করছেন, আগামী কোরবানির ঈদ পর্যন্ত এই সিনেমা ব্যবসা চালিয়ে যাবে।
প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্রে জানা গেছে, চলতি মাসেই 'বরবাদ' সিনেমাটি যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া ও ইউরোপে মুক্তি পাবে।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত 'বরবাদ' সিনেমায় শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে রয়েছেন ইধিকা পাল। এছাড়া, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ অভিনয় করেছেন। ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান আইটেম গানে পারফর্ম করেছেন।
মোঃ রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এস আলমের দখলে থাকা ব্যাংক নিয়ে এলো নতুন সিদ্ধান্ত
- SSC Result 2026: ফল প্রকাশের তারিখ ও দেখার নিয়ম জানুন
- বাবর আজমের দলে ফেরা নিয়ে নতুন সমীকরণ
- ডিএসইতে বন্ধ কোম্পানির সংখ্যা ৩৫, সবচেয়ে পুরোনোটি ২৪ বছর ধরে নিষ্ক্রিয়
- Snapdragon 8 Gen 3 ফোনে নতুন চমক, Redmi K80 নিয়ে আপডেট
- SSC Result 2026: যে ৩ উপায়ে জানা যাবে ফল
- ১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় পরিবর্তন
- জেনে নিন আজকের সোনা ও রুপার সর্বশেষ দাম
- আগে দেখে নিন, আজকের সোনার নতুন দাম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- টিভিতে আজকের খেলা (৭ আগস্ট)
- সৌদিতে বাংলাদেশিদের আকামা নবায়নে বদলে গেল নিয়ম
- La Liga 2026-2027: সর্বশেষ পয়েন্ট টেবিল ও খবর
- একদিনের ব্যবধানে আজকের সোনার দাম
- ড. ইউনূস বনাম তারেক রহমান—তুলনায় যা বললেন কাদের সিদ্দিকী