নতুন টি-টোয়েন্টি অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে শুরু হলো নতুন অধ্যায়। নেতৃত্বের ব্যাটন এবার স্থায়ীভাবে উঠল লিটন কুমার দাসের হাতে। ২০২৬ সালে ভারতের মাটিতে বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলকে নেতৃত্ব দেবেন এই ডানহাতি ওপেনার। বিসিবি আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের দল ঘোষণার সময়।
টানা সাফল্যের খোঁজে থাকা টাইগারদের জন্য এটি হতে পারে এক নতুন সূচনা। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানালেন, ভবিষ্যতের লক্ষ্যপূরণেই লিটনের কাঁধে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে। তার ভাষায়, "এবার আমরা একদম সামনে তাকিয়ে সিদ্ধান্ত নিয়েছি। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে লিটন কুমার দাসকে অধিনায়ক করা হয়েছে।"
শান্তর সরে দাঁড়ানোয় তৈরি হয় নতুন দিগন্ত
গত বছর তিন ফরম্যাটেই নেতৃত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু চলতি বছরের শুরুতে সংক্ষিপ্ত সংস্করণের দায়িত্ব থেকে নিজে সরে দাঁড়ান তিনি। এরপর ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরেও খেলতে পারেননি শান্ত। সেই ফাঁকে তিন ম্যাচের সিরিজে নেতৃত্বের সুযোগ পান লিটন, আর সুযোগটিকে দারুণভাবে কাজে লাগিয়ে টাইগারদের নেতৃত্ব দেন ক্যারিবিয়ানদের বিপক্ষে এক ঐতিহাসিক হোয়াইটওয়াশে।
নেতৃত্বে লিটন, আলোচনায় ছিলেন তাসকিনও
লিটনের পাশাপাশি নেতৃত্বের দৌড়ে ছিলেন আরেকজন—গতি তারকা তাসকিন আহমেদ। কিন্তু গোড়ালির ইনজুরি তার সম্ভাবনায় ছেদ টেনেছে আপাতত। বিসিবি তাই ঝুঁকেন অভিজ্ঞ লিটনের দিকেই। সঠিক সিদ্ধান্তই বটে—কারণ নেতৃত্বে তার মেজাজ যেমন স্থির, খেলায় তার সামর্থ্যও তেমনই নির্ভরযোগ্য।
সহ-অধিনায়ক শেখ মেহেদী, সামনে সাত ম্যাচের লড়াই
নতুন অধিনায়কের সহযোদ্ধা হিসেবে রাখা হয়েছে শেখ মেহেদী হাসানকে। আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সহ-অধিনায়কের ভূমিকায় দেখা যাবে তাকে।
ঘোষিত স্কোয়াডে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল
নতুন নেতৃত্বের সঙ্গে ঘোষিত স্কোয়াডেও দেখা গেছে তরুণদের প্রাধান্য। সেই সঙ্গে অভিজ্ঞরাও আছেন পাশে—যেমন মুস্তাফিজ, সৌম্য কিংবা শরিফুল। সব মিলিয়ে বিসিবির নতুন পথচলায় দলটি যেন এক ঝলক আশা দেখায়।
আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড-
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ