লা লিগায় নতুন ইতিহাস: মাত্র ৩ মিনিটে রেকর্ড, মেসি-রোনালদোর পাশে সরলথ
নিজস্ব প্রতিবেদক: লা লিগার ইতিহাসে এক ঐতিহাসিক রাত উপহার দিলেন আলেকজান্দার সরলথ। সাবেক ক্লাব রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাত্র ৩ মিনিট ৫৭ সেকেন্ডে হ্যাটট্রিক করে ভেঙে দিলেন ৮৪ বছরের পুরনো রেকর্ড! অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে একাই করলেন চার গোল—লা লিগার স্মরণীয় পারফরম্যান্সের পাতায় জায়গা করে নিলেন এই নরওয়েজিয়ান তারকা।
ম্যাচের শুরু থেকেই আগুনে ফর্মে ছিলেন সরলথ। গোল করেছেন ৭ম, ১০ম ও ১১তম মিনিটে। এই তিন গোলেই হ্যাটট্রিক পূর্ণ করেন, যা এখন পর্যন্ত লা লিগার দ্রুততম হ্যাটট্রিক। আগের রেকর্ড ছিল ১৯৪১ সালে ভ্যালেন্সিয়ার এডমুন্ডো সুয়ারেজ ও ১৯২৯ সালে বেসতির করা ৭ মিনিটের হ্যাটট্রিক।
পুরো ম্যাচে সরলথের গোল সংখ্যা—৪!
নিজের সাবেক ক্লাব রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোলবন্যা ছড়িয়ে অ্যাতলেটিকো মাদ্রিদকে এনে দেন ৪-০ গোলের জয়। ম্যাচ শেষে সরলথ বলেন,
“বল যেন বারবার আমার পায়ের সামনে পড়ে যাচ্ছিল।”
দুই মৌসুমে দুই দলের হয়ে ৪ গোল করে আরেকটি কীর্তিও গড়েছেন তিনি। গত মৌসুমে ভ্যালেন্সিয়ার জার্সিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে করেছিলেন ৪ গোল। এবার করলেন অ্যাতলেটিকোর হয়ে। লা লিগার ইতিহাসে অন্তত দুবার এক ম্যাচে ৪ গোল করা খেলোয়াড়দের তালিকায় তাঁর সঙ্গী এখন মেসি, সুয়ারেজ ও রোনালদো!
এ ম্যাচে জয়ের মাধ্যমে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করলো অ্যাতলেটিকো মাদ্রিদ, যদিও লিগ টেবিলের শীর্ষে ওঠা হয়নি। তবে সরলথের এই পারফরম্যান্সে ইতিহাস রচিত হয়েছে নিঃসন্দেহে।
মোঃ রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা