আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে চূড়ান্ত সিন্ধান্ত জানালো নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন স্থগিত ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক একটি প্রজ্ঞাপনের পর, যেখানে দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিচারাধীন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অধীনস্থ অঙ্গসংগঠন, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। এই আদেশের ফলে দেশজুড়ে দলটির রাজনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের অচলাবস্থা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ইসি সূত্রে জানা গেছে, নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং কমিশন বিষয়টি নিয়ে দ্রুতই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
উল্লেখ্য, সোমবার (১২ মে) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির পর রাতেই নির্বাচন কমিশন তার প্রতিক্রিয়া জানায়। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, "আমরা প্রজ্ঞাপনটি হাতে পেয়েছি এবং সে অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।"
বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে এই সিদ্ধান্তের প্রভাব ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, এটি একটি নজিরবিহীন পদক্ষেপ, যা আগামী দিনের রাজনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে।
মোঃ রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- রাত ৮টার পর ২৩ কোটি টাকা লেনদেন, ১৬ কর্মকর্তাকে তলব
- বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- শহীদুল্লাহ হলের ভিডিও বিতর্কে সামনে এলো অভিযুক্তদের পরিচয়
- 'এমবাপ্পে বাংলাদেশে'—বড় ঘোষণার পর যা জানাল সরকার
- BCB compliance report উঠে এলো গুরুত্বপূর্ণ সুপারিশ
- দুই বছর পর একই মঞ্চে শেখ হাসিনা ও সাকিব, প্রকাশ্যে তালিকা
- IMEI নম্বর চেক করার সহজ উপায়; Android ও iPhone-এ IMEI দেখবেন যেভাবে
- ব্যান্ডেজ পরে আলোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী, নেপথ্যে যে ঘটনা