MD. Razib Ali
Senior Reporter
কাল টি-টোয়েন্টিতে কেমন হবে বাংলাদেশের একাদশ?
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দিন পর আবারও রঙিন পোশাকে মাঠে নামছে বাংলাদেশের ক্রিকেটাররা। আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে বাংলাদেশ বনাম আরব আমিরাতের ম্যাচ। তবে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে নানা সমালোচনার মুখে পড়েছে লিটন বাহিনী।
এর আগে, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ, যেখানে ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। এবার সেই সিরিজ হারের প্রতিশোধ নিতে চায় টাইগাররা। প্রথম ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ—এটাই এখন সবার প্রশ্ন।
ওপেনিংয়ে দেখা যেতে পারে লিটন দাসের সাথে পারভেজ হোসেন ইমনকে। তিন নম্বরে দেখা যাবে তানজিদ হাসান তামিমকে। চার নম্বরে থাকবেন ফর্মে থাকা তাওহীদ হৃদয়।
পাঁচে ফর্মের তুঙ্গে থাকা জাকের আলী অনিককে দেখা যাবে। ছয় নম্বরে দেখা যেতে পারে বাংলাদেশের এবি ডি ভিলিয়ার্স খ্যাত শামীম হোসেন পাটোয়ারীকে। সাত ও আট নম্বরে ব্যাটিংয়ে আসবেন শেখ মাহাদী ও রিশাদ হোসেন।
পেস বিভাগে দেখা যাবে দেশসেরা পেসার মুস্তাফিজকে, তার সাথে থাকবেন তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। স্পিন বিভাগে দেখা যাবে রিশাদ হোসেন ও শেখ মাহাদীকে।
আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহাদী, রিশাদ হোসেন, মুস্তাফিজ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।
FAQ (প্রশ্নোত্তর):
প্রশ্ন ১: বাংলাদেশের একাদশে কারা থাকতে পারেন কালকের টি-টোয়েন্টি ম্যাচে?
উত্তর: ওপেনিংয়ে থাকতে পারেন লিটন ও ইমন, মিডল অর্ডারে হৃদয়, জাকের, শামীম ও বোলিংয়ে মুস্তাফিজ, সাকিব ও রিশাদসহ শক্তিশালী দল গঠন হতে পারে।
প্রশ্ন ২: বাংলাদেশ বনাম আরব আমিরাত ম্যাচ কখন শুরু?
উত্তর: ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
প্রশ্ন ৩: এই সিরিজ কী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ?
উত্তর: হ্যাঁ, বাংলাদেশ এই সিরিজ দিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় টেস্ট: শেষ হলো ম্যাচ জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় টেস্ট, চতুর্থ দিন: নাহিদ ঝড়, সরাসরি দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান দ্বিতীয় টেস্ট: সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনার বিশ্বকাপের সূচি প্রকাশ: কখন, কার সাথে খেলা ও জানুন সময়
- সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ: ম্যাচ সেরা ও সিরিজ সেরা হলেন যারা
- আজকের খেলার সময় সূচি:বাংলাদেশ বনাম পাকিস্তান দ্বিতীয় টেস্ট
- ব্রাজিলের বিশ্বকাপের সূচি প্রকাশ: কখন, কার সাথে খেলা ও জানুন সময়
- ২০২৬ সালের আমের ক্যালেন্ডার: কোন জাতের আম কখন পাকবে ও বাজারে আসবে
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১৯ মে ২০২৬)
- আজ রাতে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করছে ব্রাজিল, সরাসরি দেখার উপায়
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান দ্বিতীয় টেস্ট: শেষ দিনের খেলা দেখুন সরাসরি
- আনচেলত্তির ‘মাস্টারপ্ল্যান’ প্রকাশ: ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
- ১ লাখ ৩০ হাজারের স্যামসাং এখন ৮০ হাজারে! বড় সুখবর দিল কোম্পানি
- আইসিসি টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের ইতিহাস, পেছনে ফেললো পাকিস্তানকে
- নেইমার ফিরলেও একাদশে থাকা নিয়ে সংশয়: আনচেলত্তির বার্তা