MD. Razib Ali
Senior Reporter
বড় সংগ্রহ হলেও শেষ বলের হারে হার, মাঠ ছাড়ার পর লিটনের প্রতিক্রিয়া
নিজস্ব প্রতিবেদক: শারজাহতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে রোমাঞ্চকর লড়াই শেষে ২ উইকেটে জয় তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের দেওয়া ২০৬ রানের বিশাল লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে মাত্র ১ বল হাতে রেখেই। ফলে সিরিজ শেষ হলো ১-১ সমতায়।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ২০৫ রান ৫ উইকেট হারিয়ে। শুরুতে ঝড় তুলেন তানজিদ হাসান, ৩৩ বলে করেন ৫৯ রান। লিটন দাস করেন ৪০ রান, এরপর হৃদয় খেলেন ২৪ বলে ৪৫ রানের কার্যকর ইনিংস। শেষ দিকে জাকের আলি অনন্য ছিলেন, মাত্র ৬ বলে ১৮ রান তুলে দলের সংগ্রহকে পৌঁছে দেন দুইশ পার।
আমিরাতের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জাওয়াদুল্লাহ। তিনি ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন।
দ্রুত জবাব দেয় স্বাগতিকরা। ওপেনার মোহাম্মদ ওয়াসিম খেলেন বিধ্বংসী ইনিংস—মাত্র ৪২ বলে ৮২ রান। তাঁর সঙ্গে ১০৭ রানের উদ্বোধনী জুটি গড়েন জোহাইব খান, যিনি করেন ৩৮ রান। সেই ভিতের উপর দাঁড়িয়েই ম্যাচ নিজেদের করে নেয় আমিরাত।
বাংলাদেশের বোলাররা মাঝের ওভারগুলোতে কিছুটা লড়াই করলেও শেষ পর্যন্ত জয় রক্ষা করা যায়নি। রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও নাহিদ রানা ২টি করে উইকেট পান। তবে শেষ দিকে হায়দার আলির ৬ বলে ১৫ রানের ঝড় জয় নিশ্চিত করে আমিরাতের।
ম্যাচ শেষে হতাশ বাংলাদেশের অধিনায়ক লিটন দাস বলেন,
"হার সবসময়ই কষ্টের, তবে আমরা ব্যাট হাতে ভালো খেলেছি। উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল। যখন ওরা ব্যাটিং করছিল, তখন শিশির ছিল বড় ফ্যাক্টর। আমরা ফিল্ডিং ও মাঝের ওভারগুলোর বোলিংয়ে একটু পিছিয়ে পড়েছি। এমন কন্ডিশনে বোলারদের আরও পরিকল্পিত হতে হয়। রানা আগের ওভারে যেটা করেছিল, আমরা তার থেকে আরও ভালো কিছু আশা করছিলাম। আজ হয়তো ভালো দিন ছিল না। তবে বসে আমরা বিশ্লেষণ করব, এবং ঘুরে দাঁড়াব। আমার ব্যাটিং পারফরম্যান্সও সন্তোষজনক ছিল না, চেষ্টা করব আরও ভালো করতে।"
এই ম্যাচে হারলেও বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স ছিল আশাজাগানিয়া। তবে বোলিং ও ফিল্ডিংয়ে উন্নতির জায়গা থেকেই গেল, বিশেষ করে ছোট মাঠ ও শিশিরে কেমন পরিকল্পনা হবে—তা নিয়ে ভাবনার যথেষ্ট অবকাশ রয়েছে।
সিরিজ ড্র হলেও রোমাঞ্চ ও নাটকীয়তায় পূর্ণ ম্যাচ উপহার দিয়েছে দুই দল। ম্যাচ শেষে বাংলাদেশ শিবিরে হতাশা থাকলেও ভবিষ্যতের জন্য রয়েছে ইতিবাচক দিকও।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম