বিক্রির চাপ অব্যাহত ‘এ’ ক্যাটাগরির শেয়ারে
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘এ’ ক্যাটাগরির শেয়ারে বিক্রির চাপ অব্যাহত ছিল। আগের কার্যদিবসের ধারাবাহিকতায় এদিনও সূচক কমেছে, লেনদেনের গতি ছিল ধীর। বিনিয়োগকারীদের আগ্রহের ঘাটতি এবং শেয়ারদরে নেতিবাচক প্রবণতা বাজারে মিশ্র প্রভাব ফেলেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ২৬ মে প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৭১৯.৩৮ পয়েন্টে। দিনজুড়ে মোট ৩৯৩টি কোম্পানি ও ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, দর কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত ছিল ৭৩টি।
দরপতনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি ‘এ’ ক্যাটাগরির। সবচেয়ে বেশি দর হারিয়েছে ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠানটির শেয়ার দর ৯.৮৩ শতাংশ বা ৫ টাকা ১০ পয়সা কমে দাঁড়িয়েছে ৪৬ টাকা ৮০ পয়সা।
এনআরবি ব্যাংকের শেয়ার দর কমেছে ৭.১৪ শতাংশ বা ৮০ পয়সা, যা দাঁড়িয়েছে ৭ টাকা। রিপাবলিক ইন্স্যুরেন্সের দর কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ৬.৩৭ শতাংশ, লেনদেন শেষে শেয়ারটি মূল্য দাঁড়ায় ২৫ টাকা।
এছাড়া এসইএমএল লেকচার ফান্ডের দর ৫.৭৯ শতাংশ এবং ইউসিবির দর ৪.৭৯ শতাংশ কমে গেছে।
বিশ্লেষকরা বলছেন, তারল্য ঘাটতি, বিনিয়োগকারীদের আস্থার সংকট এবং সামষ্টিক অর্থনীতির চাপ বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। এর ফলে বিনিয়োগকারীরা ঝুঁকি ব্যবস্থাপনায় সর্তকতা অবলম্বন করছেন এবং মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে। বিশেষ করে ‘এ’ ক্যাটাগরির মতো সাধারণত স্থিতিশীল কোম্পানিগুলোর শেয়ারে বিক্রির চাপ এ বাজার পরিস্থিতির সংকেত বহন করছে।
বাজারে স্বাভাবিকতা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম