বাংলাদেশ বনাম নেপাল: আবারও গোল, ৮০ মিনিটের খেলা শেষ
নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে নেপালের বিপক্ষে দুর্দান্ত ফুটবল উপহার দিচ্ছে বাংলাদেশ। ম্যাচের ৭৬ মিনিটে সাগরিকা তার চতুর্থ গোলটি করেন, ফলে স্কোর দাঁড়ায় বাংলাদেশ ৪ - নেপাল ০।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮০ মিনিটের খেলা শেষ হয়েছে এবং লাল-সবুজের মেয়েরা জয়ের একেবারে দ্বারপ্রান্তে।
সাগরিকার দুর্দান্ত পারফরম্যান্স:
এই ম্যাচে সাগরিকা একাই চারটি গোল করে ইতিহাস গড়েছেন। তার গোল এসেছে যথাক্রমে ৮, ৫০, ৫৭ ও ৭৬ মিনিটে। হ্যাটট্রিকের পরও থেমে থাকেননি তিনি। তার ধারাবাহিক আক্রমণ প্রতিপক্ষের রক্ষণভাগকে বারবার ভেঙে দিচ্ছে।
শিরোপার সমীকরণ কার্যত শেষ:
টুর্নামেন্টে কোনো ফাইনাল বা সেমিফাইনাল নেই; পয়েন্ট টেবিলেই নির্ধারিত হবে চ্যাম্পিয়ন। এই ম্যাচ জিতে বাংলাদেশ টেবিলের শীর্ষে থাকলে শিরোপা নিশ্চিত হবে। বাংলাদেশের হারার সম্ভাবনা এখন নাই বললেই চলে। ড্র হওয়ার সম্ভাবনায় কম। তাই বাংলাদেশের এক রকম শিরোপা নিশ্চিত।
ম্যাচ পরিস্থিতি:
৮০ মিনিট পর্যন্ত বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে। বল দখল, আক্রমণ, শট অন টার্গেট—সব পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। নেপাল ম্যাচে ফিরতে কোনোভাবে সফল হয়নি। বাংলাদেশের রক্ষণভাগও ছিল দুর্ভেদ্য।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)