জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে ভর্তির ফল আজ বিকেলে প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: প্রতীক্ষার অবসান হচ্ছে আজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২–২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য প্রথম মেধা তালিকা প্রকাশিত হচ্ছে আজ বুধবার। দীর্ঘদিন অপেক্ষার পর আজ বিকেল ৪টা থেকে ফল জানা যাবে মোবাইল এসএমএসে। আর রাত ৯টা থেকে উন্মুক্ত হবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট।
কিভাবে জানবেন ফলাফল?
ফলাফল জানতে হলে মোবাইলে গিয়ে লিখুন:
NU
এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
রাত ৯টার পর যারা অনলাইনে ফলাফল দেখতে চান, তারা যেতে পারেন বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে:
মেধাতালিকায় নাম পেলে করণীয়
যাদের নাম এসেছে প্রথম মেধা তালিকায়, তাদের অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে আগামীকাল ১৯ জুন থেকে শুরু করে ২৯ জুন পর্যন্ত।
ফরম পূরণ করতে হবে নিজের রোল ও পিন ব্যবহার করে নির্ধারিত লগইন পোর্টালে প্রবেশ করে। ফরম পূরণ শেষে তার প্রিন্ট কপি সংরক্ষণ করা বাধ্যতামূলক।
ফি কত এবং কিভাবে দেবেন?
ভর্তি ও রেজিস্ট্রেশন ফি বাবদ ৮৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই টাকা জমা দেওয়া যাবে কলেজ কর্তৃপক্ষের নির্ধারিত মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে বা সরাসরি কলেজে গিয়ে। সময়সীমা: ১৯ জুন থেকে ৩০ জুন।
আগের ভর্তি থাকলে কী করবেন?
যদি কেউ ইতোমধ্যে মাস্টার্স (নিয়মিত, প্রাইভেট বা প্রফেশনাল কোর্সে) অন্য কোথাও ভর্তি হয়ে থাকেন, তবে তাকে অবশ্যই ২৫ জুনের মধ্যে সেই ভর্তি বাতিল করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে।
কলেজ কী করবে?
কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের তথ্য ও ছবি যাচাই করে ১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করবে। কারও তথ্য বা ছবিতে ভুল থাকলে তাকে ভর্তি না করে বিষয়টি লিখিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে জানাতে হবে।
সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম
রেজিস্ট্রেশন ফি বাবদ আদায়কৃত ৮৩৫ টাকা ২ জুলাই থেকে ১০ জুলাই সময়ের মধ্যে সোনালী ব্যাংকের নির্ধারিত একাউন্টে জমা দিতে হবে।
এর জন্য কলেজ কর্তৃপক্ষকে “Admission Payment Info (Masters Reg.)” অপশন থেকে পেস্লিপ ডাউনলোড করে ব্যাংকে জমা দিতে হবে।
কখন শুরু হবে ক্লাস?
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১ জুলাই ২০২৫ থেকে।
উল্লেখযোগ্য লিঙ্ক:
ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য ও নির্দেশনা:
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে বন্ধ কোম্পানির সংখ্যা ৩৫, সবচেয়ে পুরোনোটি ২৪ বছর ধরে নিষ্ক্রিয়
- SSC Result 2026: যে ৩ উপায়ে জানা যাবে ফল
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- ১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় পরিবর্তন
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- আগে দেখে নিন, আজকের সোনার নতুন দাম
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- SSc Result 2026 তারিখ চূড়ান্ত, স্কুলে ভর্তি নিয়ে নতুন নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- মেসির জীবনে নেমে এলো শোকের ছায়া
- La Liga 2026-2027: সর্বশেষ পয়েন্ট টেবিল ও খবর
- একদিনের ব্যবধানে আজকের সোনার দাম
- সূর্যগ্রহণের দিন আকাশে চোখ ধাঁধানো দৃশ্য, জেনে নিন সময় ও স্থান