দেশের সোনার বাজারে স্বস্তি: আবারও কমলো স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক: সোনার ঝলমলে বাজারে এবার নেমেছে একটু হালকা সুবাতাস। দাম কমেছে ভরিপ্রতি ২ হাজার টাকারও বেশি। কাক্সিক্ষত এই স্বস্তির খবর শনিবার (২৮ জুন) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে। আগামীকাল রোববার (২৯ জুন) থেকে নতুন দর কার্যকর হবে দেশের বাজারে।
দীর্ঘদিন ধরে আকাশছোঁয়া দামে থাকা সোনা কিছুটা নরম হলো। বাজার বিশ্লেষকরা বলছেন, স্থানীয়ভাবে তেজাবি সোনার দর কমে যাওয়ায় এই পরিবর্তন এসেছে। বাজুসের হিসাবে, সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেট সোনার ভরি এখন দাঁড়াচ্ছে ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা, যা আগের তুলনায় কমেছে ২ হাজার ৬২৪ টাকা।
আরো বিশদে—
২১ ক্যারেটের সোনা: ১ লাখ ৬২ হাজার ৫০৩ টাকা/ভরি
১৮ ক্যারেটের সোনা: ১ লাখ ৩৯ হাজার ২৯১ টাকা/ভরি
সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ১৫ হাজার ১৭০ টাকা/ভরি
অন্যদিকে রূপার বাজার যেন সোনার উল্টো ছবি—দামে কোনো পরিবর্তন নেই।
এখনও ২২ ক্যারেট রূপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকা ভরিতে।
২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম রয়েছে ১ হাজার ৭২৬ টাকাতেই।
বাজুস জানিয়েছে, বৈশ্বিক বাজারের গতিপ্রকৃতি এবং স্থানীয় পরিস্থিতি বিবেচনায় নিয়মিত মূল্য সমন্বয় করা হচ্ছে। এই দাম কমায় কিছুটা স্বস্তি মিললেও, এখনো অনেক ক্রেতার চোখে সোনা যেন স্বপ্নেরই সমান।
বিয়ের মৌসুম সামনে রেখে দাম কমায় আশার আলো দেখছেন গহনার দোকানিরা। তবে অনেকেই বলছেন, "কমেছে ঠিকই, কিন্তু এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে।"
তবুও, সোনার বাজারে এই নরম সুর হয়তো আগামীদিনে আরও ইতিবাচক বার্তা বয়ে আনবে—এমনটাই প্রত্যাশা সচেতন ক্রেতা-দোকানিদের।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- একই পথে দুই ফান্ড, শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বীমার সাত কোম্পানির গ্রাহকদের জন্য বড় খবর
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত, জেনে নিন পুরো নিয়ম
- আইপিও ছাড়াই শেয়ারবাজারে আসার সুযোগ, বিএসইসির নতুন খসড়া
- হঠাৎ কমল এলপিজি গ্যাসের দাম, নতুন দর জানুন
- ২ সেপ্টেম্বর আজকেরস্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
- ৮০০ কোটি টাকা সংগ্রহ করল যমুনা ব্যাংক, বন্ডে কারা কত বিনিয়োগ করল
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- ভারত-বাংলাদেশের সঙ্গে গোপন সমঝোতা? যা বললেন শেখ হাসিনা
- মমতার আত্মীয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে তদন্ত, জানা গেল যেসব তথ্য
- আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা
- কমেছে আদানির বিদ্যুৎ সরবরাহ, কারণ জানাল আদানি পাওয়ার
- নেপাল থেকে বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ, বিকল্পের খোঁজে কাঠমান্ডু
- কলকাতায় কড়াকড়ি, বাংলাদেশি ভ্রমণকারীদের জরুরি পরামর্শ