পুলিশের হাতে আটক সাবেক অধিনায়ক
ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার নাঈমুর রহমান দুর্জয়
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় এবার ধরা পড়েছেন আইনের জালে। বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, দুর্জয়ের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর ও দৌলতপুর থানায় দুটি মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক প্রথম আলোকে বলেন, “মানিকগঞ্জ ডিবি তাঁকে ঢাকার লালমাটিয়া থেকে গ্রেপ্তার করেছে। আজ (বৃহস্পতিবার) তাঁকে আদালতে পাঠানো হবে।”
দুর্নীতি দমন কমিশন (দুদক) এরই মধ্যে দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ–বাণিজ্য এবং দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে। এর ধারাবাহিকতায় ২০২৩ সালের ২৪ অক্টোবর আদালতের আদেশে দুর্জয় ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি হয়।
এক সময় জাতীয় দলের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে গর্বের সঙ্গে মাঠ কাঁপিয়েছিলেন। এরপর রাজনীতির মাঠেও বলিষ্ঠ উপস্থিতি ছিল তাঁর। কিন্তু সময়ের পালাবদলে সেই অধিনায়ককেই আজ হেফাজতে নিতে হলো আইনশৃঙ্খলা বাহিনীকে।
আলোচিত এই গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে। এখন দেখার বিষয়, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সাবেক এই অধিনায়ক নিজেকে কতটা নির্দোষ প্রমাণ করতে পারেন আদালতে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা