এশিয়া কাপের টিকিট পাওয়ায় রাত ২টায় সংবর্ধনা ঋতুপর্ণাদের
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নারী ফুটবলের ইতিহাসে লেখা হলো আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায়। প্রথমবারের মতো এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে লাল-সবুজের মেয়েরা। এই ঐতিহাসিক অর্জনের স্বীকৃতিস্বরূপ মধ্যরাতে রাজধানীর হাতিরঝিলে আয়োজন করা হচ্ছে ব্যতিক্রমী এক সংবর্ধনা।
আজ (রোববার) দিবাগত রাত ২টায় হাতিরঝিল এম্ফিথিয়েটারে নারী ফুটবল দলের জন্য সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশে ফিরেই পুরো দলকে একসঙ্গে শুভেচ্ছা জানাতেই এই সময়টিকে বেছে নেওয়া হয়েছে।
নারী দল আজ সন্ধ্যা ৭টায় মিয়ানমার থেকে রওনা হবে। থাইল্যান্ডে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর মধ্যরাত দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। আনুষ্ঠানিকতা শেষে রাত ২টার দিকে দলটি পৌঁছাবে সংবর্ধনার মূল মঞ্চে।
এই দলের অন্যতম দুই তারকা—ঋতুপর্ণা ও মনিকা চাকমা—আগামীকালই আবার ঢাকা ছাড়বেন ভুটান লিগে খেলতে। এরপর আরও তিন নারী ফুটবলার যোগ দেবেন ভুটান সফরে। ফলে পুরো দলকে একসঙ্গে সংবর্ধনা জানাতে এই মধ্যরাতেই আয়োজন করেছে বাফুফে।
তবে ফুটবল ভক্তদের মনে এক প্রশ্ন থেকেই যাচ্ছে। ২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফে নারী দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, যা আজও পূরণ হয়নি। সেই অভিজ্ঞতার পর এবার এশিয়া কাপ নিশ্চিত করলেও এখনো কোনো আর্থিক পুরস্কারের ঘোষণা আসেনি।
তবুও এ রাতটি শুধুই আরেকটি মধ্যরাত নয়—এ রাত নারী শক্তির স্বীকৃতির, স্বপ্নপূরণের আনন্দের, আর নতুন ভবিষ্যতের সূচনার। হাতিরঝিলের বাতাসে রাত ২টায় প্রতিধ্বনিত হবে একটি বার্তা—বাংলাদেশের মেয়েরা পারে, পারছেও।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে আর্জেন্টিনা ও জাম্বিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—নির্ধারিত ৯০ মিনিট শেষ, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- সকালে আর্জেন্টিনা বনাম জাম্বিয়া ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- লাইভ আপডেট: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live