Alamin Islam
Senior Reporter
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা আজ প্রথম টি-টোয়েন্টি: একাদশ ও পরিসংখ্যান
নিজস্ব প্রতিবেদক: আজ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারের পর এই সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। অধিনায়ক লিটন দাসও জয় দিয়ে শুরু করার আশা প্রকাশ করেছেন।
তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে—এই ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটভক্তদের মাথায়।
ধারণা করা হচ্ছে, ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে। তিন নম্বরে ব্যাট করবেন অধিনায়ক লিটন দাস। চার নম্বরে তাওহীদ হৃদয়, এরপর পাঁচে জাকের আলী অনিক, ছয়ে শামিম পাটোয়ারী এবং সাত নম্বরে রিশাদ হোসেন।
স্পিন বিভাগে থাকবেন রিশাদ হোসেন ও শেখ মেহেদি হাসান। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ, সঙ্গে থাকবেন মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব বা মোহাম্মদ সাইফউদ্দিন—দুজনের যে কাউকে খেলানো হতে পারে।
টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দলের মুখোমুখি লড়াই হয়েছে ১৭ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৬টিতে, হার ১১টিতে। আর ২০০ বা তার বেশি রান বাংলাদেশ করেছে মোট ৭ বার, যার মধ্যে দুটি এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম পাটোয়ারী, রিশাদ হোসেন, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব/মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশ স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।
শ্রীলঙ্কা স্কোয়াড:
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্দো, ঈশান মালিঙ্গা।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম