বাবার লাশ রেখে পরীক্ষা দেয়া মারিয়া, ফল পেয়ে কেঁদে ফললো
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া আক্তার। এসএসসি পরীক্ষার প্রথম দিনে, অর্থাৎ ১০ এপ্রিল, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা মামুন হাওলাদার। সেই শোকের ভার নিয়ে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয় মারিয়া। বাবার লাশ বাড়িতে রেখে, বুকের মাঝে বাবার স্বপ্ন নিয়ে সে পরীক্ষাকক্ষে পা বাড়ায়।
আজ বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল দেখে মারিয়া পেয়েছে জিপিএ ৩.৮৩। সে কান্নায় ভেঙে পড়েছে কারণ ফলাফল তার প্রত্যাশার চাইতে কম। মারিয়া জানায়, “বাবা সবসময় চাইতেন আমি মানুষের মতো মানুষ হই। ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল তার। সেই স্বপ্ন পূরণের জন্যই মরদেহ রেখে পরীক্ষায় বসেছিলাম। কিন্তু ফল ভালো হয়নি, তাই মন খারাপ।”
তার ছোট চাচা অলিউল্লাহ বলেন, “মারিয়া খুব ভালো ছাত্রী, কিন্তু বাবার মৃত্যুতে সে ভেঙে পড়েছে। আমরা তাকে সাহস দিয়েছি পাশে থাকার। আমরা চাই তাকে ঢাকায় ভালো কলেজে ভর্তি করাবো। সে যতদূর পড়তে চায়, ততদূর পড়াবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরদ লাল বৈদ্য বলেন, “মারিয়ার মতো পরিস্থিতিতে অন্য কেউ হয়তো পরীক্ষা দিতে পারত না। সে খুবই ভালো ছাত্রী। যদিও বাবার মৃত্যুতে সে মানসিকভাবে ভেঙে পড়েছে, তবু আমরা তার সাহসকে সম্মান করি।”
মারিয়ার এই কাহিনি প্রমাণ করে, কঠিন সময়েও মানুষকে থেমে যেতে হয় না, স্বপ্নকে সামনে নিয়ে এগিয়ে যেতে হয়। বাবার শোকের মাঝেও পরীক্ষায় অংশ নেওয়া তার এক সাহসিকতার পরিচয়। এই মেয়ে আজ শুধু ফলাফলেই নয়, মানুষের হৃদয়েও এক আলোকবর্তিকা হয়ে উঠেছে।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে বন্ধ কোম্পানির সংখ্যা ৩৫, সবচেয়ে পুরোনোটি ২৪ বছর ধরে নিষ্ক্রিয়
- SSC Result 2026: যে ৩ উপায়ে জানা যাবে ফল
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- ১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় পরিবর্তন
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- আগে দেখে নিন, আজকের সোনার নতুন দাম
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- SSc Result 2026 তারিখ চূড়ান্ত, স্কুলে ভর্তি নিয়ে নতুন নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- মেসির জীবনে নেমে এলো শোকের ছায়া
- La Liga 2026-2027: সর্বশেষ পয়েন্ট টেবিল ও খবর
- একদিনের ব্যবধানে আজকের সোনার দাম
- সূর্যগ্রহণের দিন আকাশে চোখ ধাঁধানো দৃশ্য, জেনে নিন সময় ও স্থান