এলপিজি-অটোগ্যাসের নতুন দাম ঘোষণা রোববার বিকেল ৩টায়
নিজস্ব প্রতিবেদক: আগামী রোববার (৩ আগস্ট) বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ঘোষণা করবে দেশের বাজারে বিক্রিত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম। বিইআরসি বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত আগস্ট মাসের সৌদি সিপি (Contract Price) অনুযায়ী বেসরকারি খাতে এলপিজির ভোক্তা পর্যায়ের মূল্য সমন্বয় করা হবে। একই সময়ে অটোগ্যাসের নতুন দামও নির্ধারণ করা হবে।
গত ২ জুলাই বিইআরসি ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম ৩৯ টাকা কমিয়ে ১,৩৬৪ টাকা নির্ধারণ করেছিল। একই দিনে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম ৪ বার কমানো হলেও ৭ বার বাড়ানো হয়েছে। ডিসেম্বর মাসে দাম অপরিবর্তিত ছিল।
বিআইআরসি প্রতি মাসের শুরুতে সৌদি সিপি অনুসারে এলপিজি ও অটোগ্যাসের দাম নির্ধারণ করে থাকে, যা সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে।
আগামী রোববারের ঘোষণায় দেশের গৃহিণী থেকে পরিবহন খাত পর্যন্ত এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম কত হবে তা জানা যাবে। ফলে জনগণের কাছে এটি গুরুত্বপূর্ণ একটি আপডেট হিসেবে ধরা হচ্ছে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত রুটিন
- ২৫ আগস্ট আজকের স্বর্ণের দর
- আজকের স্বর্ণের দাম কত? ২২ ক্যারেটের ভরিতে নতুন দর
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ, জেনে নিন কারা পাবেন সুবিধা
- সিটি ব্যাংকের ইজিএমে বড় পরিবর্তন, বাদ পড়ল যে প্রস্তাব
- ‘রাস্তায় বেরোতে না পারেন, সে ব্যবস্থা করব’
- নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর মুখে গুরুত্বপূর্ণ বার্তা
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে নতুন মোড়, এবার সামনে এল হাসনাতের দাবি
- ৫ বিষয়ে ৪০০ নম্বর, ২০-৪০ শতাংশ শিক্ষার্থী পাবে বৃত্তি পরীক্ষার সুযোগ