রাজনৈতিক সংশ্লিষ্টতায় সেনা কর্মকর্তা আটক, তদন্ত আদালত গঠন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে তদন্ত আদালত গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা
সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ওই কর্মকর্তার রাজনৈতিক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে প্রাথমিক তদন্ত চালানো হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানায় আইএসপিআর।
প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ লক্ষ্যে পুলিশের সঙ্গে সমন্বয়ও চলছে।
কর্মস্থল থেকে অনুপস্থিতির অভিযোগেও তদন্ত
ওই সেনা কর্মকর্তার কর্মস্থল থেকে অনুমতি ছাড়া অনুপস্থিত থাকার অভিযোগে আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। তদন্ত শেষে আদালতের সুপারিশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সেনাবাহিনী জানায়।
সংবাদ সম্মেলনে সেনা সদর
৩১ জুলাই, বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা জানান, আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদিক নামে এক কর্মকর্তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাজধানীতে গোপন বৈঠকের অভিযোগ
রাজধানীর ভাটারা থানায় দায়ের করা মামলার তথ্য অনুযায়ী, গত ৮ জুলাই বসুন্ধরা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করেন। বৈঠকে প্রায় ৩০০–৪০০ জন অংশ নেন এবং সরকারবিরোধী পরিকল্পনা ও স্লোগান দেন।
মামলায় বলা হয়, ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পেলেই তারা ঢাকায় সমবেত হয়ে শাহবাগ মোড় দখল করবে। এছাড়া দেশে অস্থিরতা সৃষ্টি করে শেখ হাসিনার ‘প্রত্যাবর্তন’ নিশ্চিত করারও পরিকল্পনা করা হয়।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি ২০২৬:মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়াতে সরকারের নতুন উদ্যোগ, কী থাকছে আইনে?
- সরকারি শেয়ার ইস্যুতে রূপালী ব্যাংকের মূলধনে বড় লাফ
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- ২০২৬ সালের বিরল সূর্যগ্রহণ: জানুন কোথায় দেখা যাবে
- আজকের মুদ্রা বিনিময় হার (২ আগস্ট ২০২৬): সকল দেশের রেট
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- ওমানের ভিসানীতিতে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- ভাই সম্পত্তি দিতে না চাইলে বোনের ৫টি আইনি পদক্ষেপ
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে