বিএনপির ৫ নেতা যাচ্ছেন 'জুলাই ঘোষণাপত্র' পাঠ অনুষ্ঠানে
নিজস্ব প্রতিবেদক: জুলাই মাস, বাংলাদেশের ইতিহাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়ে থাকবে। সেই অদম্য চেতনার মাসকে সম্মান জানিয়েই অন্তর্বর্তী সরকার তাদের পথচলার রূপরেখা হিসেবে 'জুলাই ঘোষণাপত্র' পাঠের আয়োজন করেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, প্রতিনিধি দলে মহাসচিবের সঙ্গে আরও থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সালাহ উদ্দিন আহমদ।
এর আগে সোমবার (৪ আগস্ট) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়া বৈঠকটি রাত সাড়ে ১০টায় শেষ হয়।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন