আজকের আবহাওয়ার আপডেট: সন্ধ্যার মধ্যেই দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: আজ সন্ধ্যার মধ্যেই দেশের ছয়টি অঞ্চলে ঝড়ের দাপট অনুভূত হতে পারে বলে জানানো হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার সকালে সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষত নদীবন্দরগুলোকে সতর্ক থাকার জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রাজধানী ঢাকায় আজকের দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইবে, যা গরম আবহাওয়ায় কিছুটা রেহাই দেবে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ দেশের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। রাজধানীর সকাল ৬টার তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৭.১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের এই পূর্বাভাসে, সাধারণ মানুষ এবং নদীবন্দর এলাকায় কর্মরত সবাইকে ঝড় ও বৃষ্টির সময়ে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে।
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম কত? ২২ আগস্টের সর্বশেষ দর জেনে নিন
- মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়ে বড় খবর, আটক ৮৭ জন
- স্বর্ণের দামে বড় লাফ, আজকের নতুন দর জেনে নিন
- বাংলাদেশে ব্যক্তিগত হেলিকপ্টার কিনতে কী লাগে, খরচই বা কত
- ৫০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর সিদ্ধান্তে বড় পরিবর্তন
- ব্যাংকঋণের পর এবার পুঁজিবাজারে সিটি গ্রুপ, ঝুঁকি কতটা?
- এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?
- কিমের সঙ্গে বসতে চান ট্রাম্প, উত্তর কোরিয়ার পাল্টা চাল
- বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি
- একাদশে ভর্তির আগে জেনে নিন নতুন নিয়ম, এবার যা থাকছে না