এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ফল প্রকাশ আগামীকাল, যেভাবে ঘরে বসে দেখবেন
নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের এসএসসি বোর্ড চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষণের ফল আগামী ১০ আগস্ট সকাল ১০টায় প্রকাশ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ঘোষণা অনুযায়ী, পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে সহজেই তাদের ফলাফল দেখতে পারবেন।
ফলাফল কীভাবে দেখতে পারবেন?
ঢাকা বোর্ডের আওতাধীন যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন, তারা বোর্ডের ওয়েবসাইটফলাফল দেখতে পারবেন। অনলাইনে এই প্রক্রিয়ায় ঘরে বসে দ্রুত ও নিরাপদে ফল জানা যাবে।
এসএসসির খাতা চ্যালেঞ্জের ফল দেখতে এখানে ক্লিক করুন
আরো মোবাইলে যেভাবে ফল জানা যাবে
মোবাইল ফোনের মেসেজ অপশনে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে, স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে বার্তা। (উদাহরণ-SSC DHA ROLL YEAR)। ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
তবে মাদরাসা বোর্ডের পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশের আগে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। প্রি-রেজিস্ট্রেশনের পদ্ধতি হলো Dakhil<>Board Name [First 3 Latter]<>Roll<>Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil Mad 123456 2024 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।
কারিগরি বোর্ডের পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে SSC Board name (first 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Tec 123456 2024 Send to 16222।
আবেদন ও পরিসংখ্যান
পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয় ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত, যেখানে প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি পরিশোধ করে টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে আবেদন করা হয়েছিল। এবারের প্রক্রিয়ায় মোট ৯২,৮৬৩ জন শিক্ষার্থী পুনঃমূল্যায়নের জন্য ২ লাখ ২৩,৬৬৪টি খাতা চ্যালেঞ্জ করেছেন। যা গত বছরের তুলনায় যথেষ্ট বৃদ্ধি পেয়েছে।
প্রধান আবেদনকৃত বিষয়
গণিতে সর্বোচ্চ আবেদন, মোট ৪২,৯৩৬টি খাতা।
ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ১৯,৬৮৮টি খাতা পুনঃমূল্যায়নের জন্য আবেদন।
পদার্থবিজ্ঞান ও বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রেও যথাক্রমে ১৬,২৩৩ ও ১৩,৫৫৮টি খাতা চ্যালেঞ্জ হয়েছে।
চারু ও কারুকলা বিষয়ে সর্বনিম্ন ৬টি খাতা আবেদন পেয়েছে।
পুনঃনিরীক্ষণের অর্থ কি?
পুনঃনিরীক্ষণ অর্থাৎ নতুন করে খাতা মূল্যায়ন নয়, বরং নম্বর সঠিকভাবে যোগ হয়েছে কি না, কোনো প্রশ্ন বাদ পড়েছে কি না, ওএমআর শিটে নম্বর ঠিক উঠেছে কি না এবং বৃত্ত সঠিকভাবে ভরাট হয়েছে কি না তা যাচাই করা হয়। প্রযোজ্য ক্ষেত্রে নম্বর সংশোধন করা হয়।
অকৃতকার্যের সাম্প্রতিক তথ্য
দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, যেখানে ছাত্র ৩ লাখ ২৪,৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫,৯৪৪ জন।
১০ আগস্ট প্রকাশিত এই ফলাফল ঘরে বসেই অনলাইনে দেখে পরীক্ষার্থীরা নিজের অর্জিত ফল সম্পর্কে নিশ্চিত হতে পারবেন।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মার্কশীটসহ এসএসসি রেজাল্ট ২০২৬ দেখবেন যেভাবে
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে কখন জেনে নিন দুটি প্রীতি ম্যাচের পূর্ণ সূচি
- অনলাইনে এসএসসি ফল ২০২৬ দেখার নিয়ম, রইল অফিসিয়াল লিংক
- SSC Result 2026: মার্কশীটসহ এসএসসি রেজাল্ট ২০২৬ দেখবেন যেভাবে
- SSC Result 2026:অনলাইনে এসএসসি ফল ২০২৬ দেখার নিয়ম, রইল অফিসিয়াল লিংক