পানি উন্নয়ন বোর্ডে ২৮৪ পদে সরকারি চাকরি, আবেদন চলবে সেপ্টেম্বর পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BWDB) ২০২৫ সালে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এক পদে মোট ২৮৪ জনকে নিয়োগ দেওয়া হবে। সরকারি চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য এটি একটি দারুণ সুযোগ। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে হবে।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
| বিষয় | তথ্য |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ | ১০ আগস্ট ২০২৫ |
| পদ ও লোকবল | ১টি পদে ২৮৪ জন |
| চাকরির খবর | ঢাকা পোস্ট জবস |
| আবেদন করার মাধ্যম | অনলাইন |
| আবেদন শুরুর তারিখ | ১১ আগস্ট ২০২৫ |
| আবেদনের শেষ তারিখ | ১১ সেপ্টেম্বর ২০২৫ |
| অফিশিয়াল ওয়েবসাইট | www.bwdb.gov.bd |
| আবেদন করার লিংক | অফিশিয়াল নোটিশে উল্লেখিত |
পদ ও যোগ্যতা
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২৮৪টি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫, গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমান
বয়সসীমা: ১ আগস্ট ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর
আবেদন ফি: ৫০ টাকা (অফেরতযোগ্য), অনলাইনে পরিশোধযোগ্য
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সঠিকভাবে আবেদন ফর্ম পূরণ করে নির্ধারিত ফি জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল শর্ত মেনে আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ সময়সূচি
আবেদন শুরু: ১১ আগস্ট ২০২৫
আবেদনের শেষ: ১১ সেপ্টেম্বর ২০২৫
পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি ও আবেদন লিংক:
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- Redmi Note 17 Pro 5G: বড় ব্যাটারি ও আকর্ষণীয় ফিচার
- আপনার নামে কত জমি আছে? মোবাইলেই জানুন অনলাইনে
- আজকের আবহাওয়ার খবর: কোথায় গরম, কোথায় বৃষ্টির সম্ভাবনা?
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৮টি দেশের টাকার বিনিময় হার
- জমির খতিয়ান অনলাইনে বের করার নিয়ম, ঘরে বসেই দেখুন
- OPPO Find X10 Pro Max: স্পেসিফিকেশন, দাম ও লঞ্চের তারিখ
- মোবাইলেই নিজের জমির দাগ নম্বর বের করার নিয়ম