ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ, জানুন সময়সূচি
নিজস্ব প্রতিবেদক: জিম্বাবুয়েতে টানা দুটি সিরিজে দারুণ জয়ে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে দলটি দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতে ক্রিকেট প্রেমীদের হৃদয় জয় করেছে। তবে বিশ্রামের সময় খুব বেশি নেই—কারণ এবার তাদের দৃষ্টি ইংল্যান্ডের মাটিতে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। সিরিজের উদ্বোধনী ম্যাচ শুরু হবে ৫ সেপ্টেম্বর, এরপর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর। সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচও রয়েছে—৩ সেপ্টেম্বর আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে এক ওয়ানডে খেলবে তামিমের দল।
৩১ আগস্ট দেশ ছাড়বে যুবারা। তার আগে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্পে নিজেদের প্রস্তুতি চূড়ান্ত করবে দল।
ইংল্যান্ড সফর নিয়ে অধিনায়ক আজিজুল হাকিম তামিম বললেন,
“আমার মনে হয় এটি হবে এক রোমাঞ্চকর সিরিজ। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে।”
সাম্প্রতিক সময়ে ধারাবাহিক সাফল্যের ধারা বজায় রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিদেশে জয়ের অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস ইংল্যান্ড সফরে তাদের শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার প্রস্তুতিকে আরও দৃঢ় করবে।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ