যুক্তরাষ্ট্রের প্রফেসর মির্জা গালিব: আমাদের ৩ জন শেখ মুজিব রয়েছে
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। বুধবার (১৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “বাংলাদেশে আমাদের তিনজন শেখ মুজিব আছে।”
ড. গালিব তাঁর পোস্টে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন, প্রথম জন বঙ্গবন্ধু শেখ মুজিব, মুক্তিযুদ্ধের নায়ক ও বাংলাদেশের স্থপতি। তিনি ১৯৭১ সালে দেশের মুক্তি সংগ্রামের নেতা ছিলেন এবং মানুষের প্রেরণার উৎস ছিলেন।
দ্বিতীয় জন, একনায়ক শেখ মুজিব, যিনি রক্ষীবাহিনী গঠন করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছিলেন এবং গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। তৃতীয় জন ফ্যাসিস্ট শেখ মুজিব, যাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামনে রেখেছিলেন এবং ১৫ বছরের স্বৈরাচারী শাসন চালানোর জন্য তার মূর্তি ব্যবহার করা হয়েছিল।
তিনি আরও লিখেছেন, “ছাত্র-জনতা আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ মুজিবের মূর্তি ভাঙছে। গণতন্ত্রকামী সকল মানুষের জন্য এটি একটি রাজনৈতিক কর্তব্য।”
ড. গালিব বলেন, “একনায়ক শেখ মুজিবের পতনও আমাদের ইতিহাসের অংশ। আগস্টের ১৫ তারিখে শেখ মুজিবের পরিবার, বন্ধু ও ভক্তদের জন্য এটি বেদনার দিন। তবে ইতিহাস চর্চা না করলে আমরা কখনও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে পারব না। মিডিয়া ও সিভিল সোসাইটিতে এই চর্চা না থাকায় দেশ ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসনের দিকে চলে যায়।”
তিনি আরও যোগ করেন, “হাসিনার ফ্যাসিজমের পরও বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে থাকবেন। আমাদের দায়িত্ব হলো ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর তাকে স্মরণ করা। তবে আগস্টে আমাদের রাজনৈতিক কর্তব্য হলো বোঝা, কীভাবে বিপ্লবের পর নায়করা ভিলেন হয়ে ওঠে এবং পতিত একনায়ককে সমালোচনা না করে স্বীকার করলে ফ্যাসিস্ট স্বৈরাচার জন্ম নেয়।”
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC পাসের পর একাদশে ভর্তির নিয়ম ও তারিখ ২০২৬
- এসএসসি ২০২৬:মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর
- পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়াতে সরকারের নতুন উদ্যোগ, কী থাকছে আইনে?
- সরকারি শেয়ার ইস্যুতে রূপালী ব্যাংকের মূলধনে বড় লাফ
- আজকের মুদ্রা বিনিময় হার (২ আগস্ট ২০২৬): সকল দেশের রেট
- SSC-র পর কি নিয়ে পড়ব? বিজ্ঞান নাকি মানবিক
- সৌদিতে বিনামূল্যে চিকিৎসা কখন পাবেন প্রবাসীরা, জানুন
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- রেকর্ড দামের পথে স্বর্ণ, আজকের সর্বশেষ দর প্রকাশ
- কুয়েতে হাজারো প্রবাসীর কোটি টাকা উধাও!
- ২০২৬ সালের বিরল সূর্যগ্রহণ: জানুন কোথায় দেখা যাবে
- সরকারি ছুটির তালিকায় নতুন সুযোগ, যেভাবে মিলবে৮ দিনের ছুটি
- ২৯ কক্ষের আয়নাঘর ঘুরে যা বললেন চিফ প্রসিকিউটর
- ওমানের ভিসানীতিতে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- ভাই সম্পত্তি দিতে না চাইলে বোনের ৫টি আইনি পদক্ষেপ