Md Razib Ali
Senior Reporter
সৌদিতে পবিত্র ঈদুল ফিতর কবে?
সিয়ামের মাস শেষ পর্যায়ে, এখন বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলিমদের দৃষ্টি আকাশের দিকে। শাওয়াল মাসের বাঁকা চাঁদ উঁকি দিলেই শুরু হবে আনন্দ উৎসব। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতরের দিনক্ষণ নির্ধারণে আজ বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি।
আজই নির্ধারিত হতে পারে ঈদের তারিখ
সৌদি আরবে আজ ১৪৪৭ হিজরি সনের ২৯ রমজান। নিয়ম অনুযায়ী, আজ সূর্যাস্তের পর দেশটির আকাশ পর্যবেক্ষণ করবেন নাগরিক ও বিশেষ কমিটি। যদি আজ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তবে দেশটিতে আগামীকাল বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
তবে আজ চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে সৌদি আরবের বাসিন্দারা আরও একটি রোজা রাখার সুযোগ পাবেন এবং পবিত্র ঈদ উদযাপিত হবে আগামী শুক্রবার।
দেশবাসীর প্রতি সুপ্রিম কোর্টের বিশেষ আহ্বান
চাঁদ দেখার বিষয়ে গত মঙ্গলবার (১৭ মার্চ) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। সেখানে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি বুধবার সন্ধ্যায় খালি চোখে কিংবা দূরবীক্ষণ যন্ত্রের (টেলিস্কোপ) সাহায্যে শাওয়ালের চাঁদ দেখতে পান, তবে তিনি যেন নিকটস্থ আদালতের সঙ্গে যোগাযোগ করেন অথবা সংশ্লিষ্ট রেজিস্ট্রারের কাছে গিয়ে সাক্ষ্য প্রদান করেন।
জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক বিশ্লেষণ
চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা এখনো না এলেও জ্যোতির্বিজ্ঞানীরা তাদের পূর্বাভাস দিয়েছেন। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, এবারের রমজান মাস ৩০ দিনের হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
তার মতে, গাণিতিক হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর আগামী ২০ মার্চ (শুক্রবার) হওয়ার সম্ভাবনা প্রবল। তবে ইসলামি বিধান অনুযায়ী, চূড়ান্ত সিদ্ধান্ত আসবে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই।
এখন অপেক্ষা কেবল আজ সন্ধ্যার। সৌদি আরবের আকাশে নতুন চাঁদ দেখা গেলেই নিশ্চিত হবে মধ্যপ্রাচ্যের ঈদের তারিখ।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- এজিএমে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের নগদ লভ্যাংশ অনুমোদন
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কত জেনে নিন
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো আমরা টেকনোলজিস
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- আজ বাংলাদেশে১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম জেনে নিন