Md Razib Ali
Senior Reporter
সৌদিতে ঈদ কবে
মাসব্যাপী সিয়াম সাধনার সমাপন ঘটিয়ে দুয়ারে কড়া নাড়ছে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আজ বুধবার (১৮ মার্চ) আরবের আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ তালাশ করবেন সৌদি আরবের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষ।
আজই নির্ধারিত হবে ঈদের দিন
হিজরি ১৪৪৭ সনের ক্যালেন্ডার অনুযায়ী, সৌদি আরবে আজ ২৯ রমজান। নিয়ম অনুযায়ী, আজ সন্ধ্যায় যদি শাওয়ালের বাঁকা চাঁদ দেখা যায়, তবে দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল বৃহস্পতিবার। তবে যদি আজ চাঁদ দেখা না যায়, তবে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং পরদিন ঈদ পালন করবেন দেশটির নাগরিকরা। সেক্ষেত্রে আরও একটি রোজা রাখার সৌভাগ্য হবে তাদের।
সুপ্রিম কোর্টের বিশেষ আহ্বান
চাঁদ দেখার গুরুত্ব বিবেচনা করে গত মঙ্গলবার (১৭ মার্চ) একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। সেখানে আরবের সাধারণ জনতাকে চাঁদ দেখার বিষয়ে তৎপর থাকার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, খালি চোখে কিংবা টেলিস্কোপের (দূরবীক্ষণ যন্ত্র) সাহায্যে কেউ যদি নতুন চাঁদ দেখতে পান, তবে তিনি যেন নিকটস্থ আদালতে তথ্যটি পৌঁছে দেন অথবা সংশ্লিষ্ট রেজিস্ট্রারের কাছে দ্রুত রিপোর্ট করেন।
হিজরি বর্ষপঞ্জিকা ও ঈদ
ইসলামিক বর্ষপঞ্জিকা অনুযায়ী, নবম মাস রমজানের বিদায়ের মাধ্যমেই দশম মাস শাওয়ালের আগমন ঘটে। এই শাওয়াল মাসের প্রথম দিনটিই বিশ্বজুড়ে ঈদুল ফিতর হিসেবে উদযাপিত হয়। আজ সূর্যাস্তের পর চাঁদ দেখা কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই নিশ্চিত হওয়া যাবে মধ্যপ্রাচ্যে খুশির ঈদের বারতা।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- এজিএমে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের নগদ লভ্যাংশ অনুমোদন
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কত জেনে নিন
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো আমরা টেকনোলজিস
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- আজ বাংলাদেশে১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম জেনে নিন
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে