আজকের আবহাওয়া: ৩ বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা, পাঁচ দিন চলবে বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়া ভারী বৃষ্টিপাতের দিকে ধাবিত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বর্ষণের শঙ্কা রয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের কাছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে মৌসুমি বায়ু দেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টি হবে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এর মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রাও দিন ও রাতে সামান্য বৃদ্ধি পেতে পারে।
শনিবার (১৬ আগস্ট) থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল কিছু স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার (১৭ আগস্ট) থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের মাত্রা বাড়তে পারে। কিছু জায়গায় অতি ভারী বর্ষণও হতে পারে।
চতুর্থ ও পঞ্চম দিন (১৮–১৯ আগস্ট) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি খুলনা ও বরিশালের বিভিন্ন এলাকায় বৃষ্টি তীব্র হবে। সারাদেশে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, এই সময়ে নদ-নদীর পানি বৃদ্ধি এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে। তাই সংশ্লিষ্ট সবাইকে পূর্ব সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ: ২০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম মরক্কো: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে ম্যাচ লাইভ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াই শেষ ম্যাচ জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ: গোল, গোল, ৪০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- রাতে কাতার বনাম সুইজারল্যান্ড ম্যাচ: জানুন একাদশ, সময়সূচি ও লাইভ দেখার উপায়
- যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- রাতে কাতার বনাম সুইজারল্যান্ড ম্যাচ: সরাসরি দেখার সহজ উপায়
- চলছে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ: গোল, গোল, ৩০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- চলছে অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- রাতে কানাডা বনাম বসনিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- রাতে কাতার বনাম সুইজারল্যান্ড ম্যাচ: জানুন সরাসরি দেখার উপায়
- চলছে ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখুন Live