বিপিএল ফিক্সিংয়ের চাঞ্চল্যকর তথ্য: এক ম্যাচ হারলে ৪০০ কোটি
নিজস্ব প্রতিবেদক: বিপিএলের সর্বশেষ আসরে শুধু খেলা নয়, ছিল ফিক্সিংয়ের ছায়া—এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, এক ম্যাচ হারলেই প্রায় ৪০০ কোটি টাকার লেনদেনের সম্ভাবনা তৈরি হয়েছিল। মাঠের অনেক মুহূর্ত এমনভাবে গড়ে উঠেছিল যে, খালি চোখেও ফিক্সিংয়ের ছাপ দেখা যাচ্ছিল।
তদন্ত কমিটি বিপিএলের ৩৬টি সন্দেহজনক ঘটনা চিহ্নিত করেছে। এই ঘটনায় মোট ১০–১২ জন ক্রিকেটারের নাম এসেছে, যার মধ্যে ৩–৪ জন হাই ফ্ল্যাগড হিসেবে চিহ্নিত। জাতীয় দলে খেলা দুই ক্রিকেটার—একজন পেসার ও একজন অফ-স্পিনার—ও অভিযুক্ত তালিকায় রয়েছেন। এছাড়া জাতীয় দলে না খেলা আরও এক পেসারেরও নাম রয়েছে। অভিযোগের ধরন অনুযায়ী, হাই ফ্ল্যাগড ক্রিকেটারদের বিরুদ্ধে তথ্য বেশিরভাগ নিশ্চিত।
অভিযোগে থাকা ক্রিকেটারদের অধিকাংশই ৩৫ বছরের বেশি বয়সী, তাই জাতীয় দলে ফেরার সম্ভাবনা কম। তবে তালিকায় একজন ক্রিকেটার আছেন, যিনি সর্বশেষ শ্রীলঙ্কা সফরের দলে ছিলেন।
শুধু খেলোয়াড়রাই নয়, সন্দেহভাজন হিসেবে উঠে এসেছে আরও অনেকের নাম। বিসিবির একজন উপ-কমিটির সদস্যও অভিযুক্ত তালিকায় রয়েছেন। তিনি গত বিপিএলে একটি ফ্র্যাঞ্চাইজির অংশ ছিলেন। তদন্ত কমিটি নিশ্চিত করেছে যে তিনটি ফ্র্যাঞ্চাইজির—দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস—ম্যাচ গড়াপেটার বিষয়ে প্রমাণ আছে। নির্দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত এই খেলোয়াড়, ফ্র্যাঞ্চাইজি ও কর্মকর্তাদের ক্রিকেট থেকে দূরে রাখার সুপারিশ করা হয়েছে।
অভিযোগ রয়েছে খেলা সম্প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান নিয়েও। যেসব চ্যানেলে বেটিং বিজ্ঞাপন প্রচার করা হয়েছিল, সেগুলো নিয়েই সন্দেহ। একটি চ্যানেল অবৈধ বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে ১৭০–১৮০ কোটি টাকার আয় করেছে বলে অভিযোগ উঠেছে।
তদন্ত কমিটি জানিয়েছে, প্রমাণ মিললে অভিযুক্ত খেলোয়াড় ও সংশ্লিষ্টদের শাস্তি দেওয়া হবে এবং ক্রিকেট থেকে সাময়িকভাবে বা স্থায়ীভাবে দূরে রাখা হবে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬)
- ‘অদম্য বাংলাদেশ’ টি-টোয়েন্টি কাপ: ব্যাটিংয়ে দুরন্ত, সরাসরি দেখুন Live
- বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে আইসিসির নতুন সিদ্ধান্ত, আলোচনায় ভারত
- আজ ২২ ক্যারেট স্বর্ণের দাম
- অদম্য টি-টোয়েন্টি কাপ: চলছে দুরন্ত বনাম ধূমকেতু ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজকের সকল দেশের টাকার রেট ও সোনার দাম (৬ ফেব্রুয়ারি)
- আইপিএলের ক্ষতি পোষালো, বড় চুক্তিতে পিএসএলে দল পেলেন মুস্তাফিজ
- মুস্তাফিজ ইস্যুতে বিশ্বকাপে নেই বাংলাদেশ; মুখ খুললেন নাসের হুসেইন
- আবারও ভমিকম্পে কাঁপলো বাংলাদেশ: উৎপত্তিস্থল কোথায়, মাত্রা কত?
- ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত: কারখানা মালিকদের জন্য সুখবর
- ভারতীয় ভিসার নিয়মে বড় পরিবর্তন: আজ থেকেই কার্যকর নতুন সিস্টেম
- বিশ্ববাজারে আবারও বাড়লো সোনার দাম
- আজ ২২ ক্যারেট স্বর্ণের দাম: (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬)
- উচ্চ রক্তচাপ কমাতে ওষুধের মতো কাজ করবে কলা! জানুন গবেষণার তথ্য