৭০০ নয় ১২৫ টাকায় মিলবে গরুর মাংস
নিজস্ব প্রতিবেদক: ব্রাজিল থেকে বাংলাদেশে গরুর মাংস আমদানি করা গেলে প্রতি কেজির দাম পড়বে মাত্র ১২০ থেকে ১২৫ টাকা। এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। তিনি বলেন, ব্রাজিল বাংলাদেশে কম মূল্যে গরুর মাংস রপ্তানি করতে প্রস্তুত। এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বাজারে গরুর মাংসের দাম অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
চড়া বাজারের কারণে বর্তমানে দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের খাবারের পাত থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে গরুর মাংস। এমন পরিস্থিতিতে ব্রাজিলের এই প্রস্তাব সাধারণ মানুষের জন্য সুসংবাদ বয়ে আনতে পারে।
১৯ আগস্ট, রাজধানীতে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের বাংলাদেশ চ্যাপ্টারের সঙ্গে এক মতবিনিময় শেষে ব্রাজিলের রাষ্ট্রদূত এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, প্রতি কেজি গরুর মাংসের দাম পড়বে মাত্র এক ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১২০ থেকে ১২৫ টাকার সমান।
তবে এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে হলে বাংলাদেশের পক্ষ থেকে দ্রুত হালাল সার্টিফিকেট প্রদান করতে হবে বলে জানান রাষ্ট্রদূত। তার মতে, এতে শুধু রপ্তানিই বাড়বে না, বরং ব্রাজিলের বেসরকারি উদ্যোক্তারাও বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে কাজ করতে আরও আগ্রহী হবে।
শুধু গরুর মাংসই নয়, বাংলাদেশে গরু ও দুধের উৎপাদন বাড়াতে প্রযুক্তিগত সহায়তা দিতেও আগ্রহী ব্রাজিল। একই সঙ্গে বাংলাদেশ থেকে চামড়া ও জুতা আমদানি বাড়ানোর পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রদূতের এমন ঘোষণার পর এখন দেখার বিষয়, সরকার কম দামে গরুর মাংস আমদানির ব্যাপারে কী পদক্ষেপ নেয়। যদি এই আমদানি প্রক্রিয়া সফল হয়, তবে তা দেশের সাধারণ ভোক্তাদের জন্য বড় একটি স্বস্তি হয়ে আসবে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- রাত ৮টার পর ২৩ কোটি টাকা লেনদেন, ১৬ কর্মকর্তাকে তলব
- বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- শহীদুল্লাহ হলের ভিডিও বিতর্কে সামনে এলো অভিযুক্তদের পরিচয়
- 'এমবাপ্পে বাংলাদেশে'—বড় ঘোষণার পর যা জানাল সরকার
- BCB compliance report উঠে এলো গুরুত্বপূর্ণ সুপারিশ
- দুই বছর পর একই মঞ্চে শেখ হাসিনা ও সাকিব, প্রকাশ্যে তালিকা
- IMEI নম্বর চেক করার সহজ উপায়; Android ও iPhone-এ IMEI দেখবেন যেভাবে
- ব্যান্ডেজ পরে আলোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী, নেপথ্যে যে ঘটনা