Alamin Islam
Senior Reporter
নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ? যা জানালো সিইসি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, বিচার প্রক্রিয়া চলাকালীন দলটি নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা রাখে না।
শনিবার সকালে রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। দলটির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিচার চলছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা নির্বাচনে অংশ নিতে পারবে না।
প্রায় এক বছর আগে জুলাই মাসের গণঅভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকেই দলটির সভাপতি শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।
নির্বাচন কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিইসি নাসির উদ্দিন বলেন, আনুপাতিক বা পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানসম্মত নয়। সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন কমিশনের পক্ষে কিছু করা সম্ভব নয়। তবে, যদি আইন পরিবর্তন করা হয়, সেক্ষেত্রে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম