হাইকোর্টের আরেকজন বিচারপতির পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক: অনিয়মের অভিযোগে ছুটিতে থাকা হাইকোর্টের বিচারপতি ড. মো. আখতারুজ্জামান পদত্যাগ করেছেন। রোববার (৩১ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন, যা পরে রাষ্ট্রপতির নিকট প্রেরণ করা হয়।
অভিযোগ ও জবাবদিহির প্রক্রিয়া
বিচারপতি আখতারুজ্জামানের বিরুদ্ধে আনা অনিয়মের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়েছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। ১ জুলাই তাকে সশরীরে হাজির হয়ে জবাব দিতে বলা হয়। সেই ব্যাখ্যা দেওয়ার পরই তিনি বিচারপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এর আগে, চলতি বছরের ২৩ মার্চ তার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছিলেন রাষ্ট্রপতি।
একাধিক বিচারপতির বিরুদ্ধে তদন্ত
শুধু আখতারুজ্জামান নন, এর আগে গত বছরের ১৬ অক্টোবর দুর্নীতির অভিযোগ ও সরকারঘনিষ্ঠ ভূমিকার কারণে আরও ১২ বিচারপতিকে ছুটিতে পাঠিয়েছিলেন প্রধান বিচারপতি। তখন তাদের বেঞ্চও বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধেও তদন্ত শুরু করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এই ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবেই আখতারুজ্জামানকে ব্যাখ্যা দিতে হয়েছিল।
আলোচিত রায়
বিচারপতি আখতারুজ্জামান সবচেয়ে বেশি আলোচনায় আসেন ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি। সেদিন তিনি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক হিসেবে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। রায়টি ঘোষণা করা হয় রাজধানীর বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত অস্থায়ী আদালতে।
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ