বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জেনে নিন সর্বশেষ ফলাফল
নিজস্ব প্রতিবেদক: ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ রোমাঞ্চকর লড়াই অব্যাহত রেখেছে বাংলাদেশ ও ভারত। ৮০ মিনিট পর্যন্ত খেলা শেষে বাংলাদেশ এগিয়ে আছে ৩-২ গোলে।
প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল লাল-সবুজের কিশোরীরা। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ৪৭ মিনিটে দারুণ এক গোল করেন সৌরভি, ব্যবধান বাড়ান ৩-১ এ। তবে ভারত হাল ছাড়েনি। ৬৫ মিনিটে গোল করে ব্যবধান কমায় ৩-২ এ।
এরপর থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলছে দুই দল। কিন্তু ৮০ মিনিট পর্যন্ত আর কোনো দল গোল করতে পারেনি। ফলে ম্যাচের শেষ দশ মিনিটে জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। এখন দেখার পালা—বাংলাদেশ কি লিড ধরে রাখতে পারবে, নাকি ভারত সমতায় ফিরবে।
লাইভ দেখবেন যেভাবে
খেলা সরাসরি সম্প্রচার হচ্ছে Sportzworkz ইউটিউব চ্যানেলে, যেখানে দর্শকরা ফ্রিতে ম্যাচ উপভোগ করতে পারবেন।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন