নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা: কোন বিষয়ে কত নম্বর পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নিয়মে এসেছে বড় পরিবর্তন। এবার থেকে আর নারীদের জন্য আলাদা কোনো বিশেষ কোটা থাকছে না। পরিবর্তে চালু করা হয়েছে নতুনভাবে ৭ শতাংশ কোটা।
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, গত বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রকাশ করেছে। প্রকাশের সঙ্গে সঙ্গে বিধিমালাটি কার্যকরও হয়েছে। ফলে আগের ২০১৯ সালের বিধিমালা আর প্রযোজ্য থাকবে না।
পরীক্ষার ধরন কেমন হবে?
নতুন বিধিমালায় স্পষ্ট করে জানানো হয়েছে, সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক—এই দুই ধরনের পরীক্ষা নেওয়া হবে।
লিখিত পরীক্ষা
মোট নম্বর: ৯০
সময়: ৯০ মিনিট
বিষয়ভিত্তিক নম্বর বণ্টন:
বাংলা – ২৫
ইংরেজি – ২৫
গণিত – ২০
দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) – ২০
মৌখিক পরীক্ষা
মোট নম্বর: ১০
সময় নির্ধারিত নয়
পাশ নম্বর
লিখিত: ৪৫ (মোট নম্বরের ৫০%)
মৌখিক: ৫ (১০-এর মধ্যে ৫০%)
আগস্টেই বড় নিয়োগ বিজ্ঞপ্তি
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি আগস্টেই সহকারী শিক্ষকের প্রায় সাড়ে ১৩ হাজার শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।
শিক্ষা বিশেষজ্ঞদের মতে, নতুন এই বিধিমালা কার্যকর হলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও প্রতিযোগিতামূলক হবে এবং মেধাবী প্রার্থীরা বেশি সুযোগ পাবেন।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ