প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা, লিখিত-মৌখিকে কত নম্বর
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এসেছে বড় পরিবর্তন। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, নারীদের জন্য পূর্বনির্ধারিত বিশেষ কোটা বাতিল করে নতুনভাবে ৭ শতাংশ কোটা রাখা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত বৃহস্পতিবার ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিধিমালাটি অবিলম্বে কার্যকর হবে। ফলে আগের ২০১৯ সালের বিধিমালা আর প্রযোজ্য থাকবে না।
লিখিত ও মৌখিক পরীক্ষার ধরন ও নম্বর
নতুন বিধিমালার তফসিল-২ অনুযায়ী, সহকারী শিক্ষক নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
লিখিত পরীক্ষা
মোট নম্বর: ৯০
সময়: ৯০ মিনিট
বিষয়ভিত্তিক নম্বর বণ্টন:
বাংলা – ২৫ নম্বর
ইংরেজি – ২৫ নম্বর
গণিত – ২০ নম্বর
দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) – ২০ নম্বর
পাশ নম্বর: ৪৫ (মোট নম্বরের ৫০%)
মৌখিক পরীক্ষা
মোট নম্বর: ১০
সময়: নির্ধারিত নয়
পাশ নম্বর: ৫
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে নির্বাচিতদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
আগাম নিয়োগ বিজ্ঞপ্তি
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি আগস্ট মাসের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ১৩ হাজার শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।
নতুন এই বিধিমালার মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হবে বলে আশা করা হচ্ছে।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে: সরাসরি দেখুন Live
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখুন Live
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- একলাফে কমলো স্বর্ণের দাম
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: নাহিদের গতির ঝড়, দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি
- নাহিদ রানার ফাইফার, অল-আউট নিউজিল্যান্ড
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- সরকারের কূটনৈতিক ব্যর্থতা ও দ্বিমুখিভাবের কারণে বাংলাদেশের তেলের জাহাজ ফিরিয়ে দিচ্ছে ইরান
- একলাফে বাড়লো তেলের দাম
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস