Alamin Islam
Senior Reporter
চাকরিজীবীদের জন্য সুখবর: পে-কমিশনের সুপারিশে নতুন মোড়
সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে গঠিত পে-কমিশন তাদের দ্বিতীয় সভায় গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত এই সভায় কমিশন সর্বসম্মতভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, বিজ্ঞানী ও গবেষকদের জন্য একটি বিশেষ ভাতার সুপারিশের সিদ্ধান্ত নিয়েছে। এসব পেশায় মেধাবীদের আকর্ষণ করা এবং গবেষণামূলক কার্যক্রমে উৎসাহ যোগানোই এই উদ্যোগের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন কমিটির সদস্যরা।
কমিশনের এই সিদ্ধান্তটি বিশেষ করে শিক্ষা ও গবেষণা খাতের কর্মীদের মধ্যে আশার সঞ্চার করেছে। দীর্ঘদিন ধরে এই পেশার সাথে যুক্তরা তাদের কাজের বিশেষত্ব এবং জনগুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ বিশেষ ভাতার দাবি জানিয়ে আসছিলেন।
দ্বিতীয় সভা সূত্রে জানা গেছে, এই বিশেষ ইনসেনটিভ শুধুমাত্র ডাক্তার, প্রকৌশলী, গবেষক, বিজ্ঞানী এবং গবেষণায় যুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রযোজ্য হবে। সামরিক ও বেসামরিক খাতের অন্যান্য কর্মচারীরা এই সুবিধার আওতাভুক্ত হবেন না।
বর্তমানে দেশে বিরাজমান রাজনৈতিক, আর্থিক ও সামাজিক প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে কমিশন সরকারের কাছে একটি সামগ্রিক নতুন বেতন কাঠামো প্রস্তাব করবে। পে-কমিশন তাদের প্রথম সভা ১৪ আগস্ট সম্পন্ন করেছিল এবং মঙ্গলবার ছিল তাদের দ্বিতীয় বৈঠক।
এদিকে, কমিশন সরকারি স্বায়ত্তশাসিত ও আধা-সরকারি প্রতিষ্ঠানগুলোর বর্তমান ও অনুমোদিত জনবল, বেতন-ভাতা, পেনশন এবং রাজস্ব আহরণের বিস্তারিত তথ্য চেয়ে ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে।
কমিশনের কর্মপরিধি অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। তবে, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের জোর প্রস্তুতি এবং বিদ্যমান আর্থিক সংকটের কারণে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
ধারণা করা হচ্ছে, পে-কমিশনের প্রতিবেদন জমা পড়ার পর সরকার একটি সুপারিশমালা চূড়ান্ত করবে। এর বাস্তবায়ন সম্ভবত নতুন সরকার ক্ষমতায় আসার পরেই করা হবে। এই বিশেষ ভাতার সুপারিশ নতুন পে-স্কেলে একটি তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে, যা নির্দিষ্ট পেশাজীবীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
আব্দুর রহিম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কিছুক্ষণ পর ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো লাইভ: সরাসরি দেখুন Live
- পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আজ স্পেন বনাম অস্ট্রিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ৬২ ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ, সতর্ক ডিএসই
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: জানুন একাদশ, ম্যাচের সময়সূচি ও যেভাবে দেখবেন
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- বড় পরিবর্তন শেয়ারবাজারে: শীর্ষ পদে নতুন নিয়োগের ঝড়
- সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বিনিয়োগ কাঠামোয় বড় পরিবর্তন আনছে প্যারামাউন্ট টেক্সটাইল
- তিন মাসে ৫ শর্ত পূরণ না করলে বন্ধ হতে পারে ৪ আর্থিক প্রতিষ্ঠান
- চলছে ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো লাইভ: সরাসরি দেখুন Live
- সূচকে সাময়িক সংশোধন, বাজারে ইতিবাচক ধারার প্রত্যাশা
- শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই লিজিং কোম্পানির দুর্বল আর্থিক চিত্র
- এলপিজির দামে বড় স্বস্তি, জানুন নতুন মূল্য তালিকা
- ডিভিডেন্ড বঞ্চনায় ১০ ব্যাংক, হতাশ বিনিয়োগকারীরা