Alamin Islam
Senior Reporter
সৌদি আরবের পরবর্তী গ্র্যান্ড মুফতি নাম ঘোষণা
সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পদ, গ্র্যান্ড মুফতির দায়িত্বে নিযুক্ত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ড. শায়খ সালেহ বিন হুমাইদ। বুধবার (২৪ সেপ্টেম্বর) মসজিদে হারাম কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে, যদিও সৌদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
এই নিয়োগ এমন এক সময়ে এলো যখন গতকাল সকালে সৌদির সাবেক গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ ইন্তেকাল করেন। তার শূন্য পদে অবিলম্বে শায়খ সালেহ বিন হুমাইদকে মনোনীত করা হয়েছে।
ড. শায়খ সালেহ বিন হুমাইদ মুসলিম বিশ্বে একজন পরিচিত ও শ্রদ্ধেয় আলেম হিসেবে পরিচিত। গ্র্যান্ড মুফতির এই গুরুদায়িত্ব গ্রহণের পূর্বে তিনি মসজিদুল হারাম এবং মসজিদে নববির ইমাম ও খতিবদের তত্ত্বাবধানকারী 'প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স' পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তার কর্মময় জীবনে তিনি আরও অনেক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মজলিস আশ-শুরা (সৌদি পরামর্শক পরিষদ)-এর সাবেক স্পিকার এবং আন্তর্জাতিক ইসলামি ফিকহ একাডেমির সভাপতি। এসব উচ্চমর্যাদাসম্পন্ন পদে তার সফল ভূমিকা তাকে এই নতুন দায়িত্বের জন্য যোগ্য করে তুলেছে।
আশা করা হচ্ছে, এই নিয়োগ সৌদি আরবের ধর্মীয় ও সামাজিক জীবনে নতুন দিক নির্দেশনা নিয়ে আসবে।
আব্দুর রহিম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- HONOR-এর সেরা ৫ ফোন: কোনটির দাম কত বাংলাদেশে?
- Redmi Note 17 Pro 5G: ৮,৩৪০mAh ব্যাটারি, ১২০Hz AMOLED ডিসপ্লে
- HSC Result২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- আজকেরস্বর্ণের দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- OPPO Find X10 Pro Max: ২০০MP ক্যামেরা ও ৮,০০০mAh ব্যাটারি
- Redmi Note 17 Pro 5G: বড় ব্যাটারি ও আকর্ষণীয় ফিচার
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম কত
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৩টি দেশের টাকার মান
- আফগানিস্তান বনাম বাংলাদেশ টেস্টের লাইভ স্কোর ও সর্বশেষ অবস্থা
- Honor X6E: ৭৫০০mAh ব্যাটারি, ২৪ হাজারে কতটা ভালো?
- এইচএসসি ফল ২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- আজকের আবহাওয়ার খবর: কোথায় গরম, কোথায় বৃষ্টির সম্ভাবনা?
- ৩০–৪০ হাজার টাকায় vivo-র সেরা ৫ ফোন, কোনটির দাম কত?
- আজকের সোনার দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম কত
- আপনার নামে কত জমি আছে? মোবাইলেই জানুন অনলাইনে