Alamin Islam
Senior Reporter
আজকের সোনার দাম: এক নজরে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (১৩ অক্টোবর)
নিজস্ব প্রতিবেদক:আজ ১৩/১০/২০২৫ তারিখ
বাংলাদেশে আজকের সোনার দাম
১৮ ক্যারেট সোনার দাম, ২১ ক্যারেট সোনার দাম, ২২ ক্যারেট সোনার দাম
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন এই বৃদ্ধিতে তৈরি হলো সোনার দামের ইতিহাস। সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেট সোনার ভরি প্রতি দাম ৬ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৯ হাজার ১০১ টাকায় নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার দাম বাড়ার কারণে নতুন এ মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন সোনার দামেও সমন্বয়
সোনার দাম বেড়েছে সব ক্যারেটে। নতুন তালিকা অনুযায়ী—
২২ ক্যারেটের সোনা বেড়েছে ৬,৯০৬ টাকা, নতুন দাম ২,০৯,১০১ টাকা
২১ ক্যারেটের সোনা বেড়েছে ৬,৫৯০ টাকা, নতুন দাম ১,৯৯,৫৯৪ টাকা
১৮ ক্যারেটের সোনা বেড়েছে ৫,৬৫৭ টাকা, নতুন দাম ১,৭১,০৮৮ টাকা
সনাতন পদ্ধতির সোনা বেড়েছে ৪,৮২৯ টাকা, নতুন দাম ১,৪২,৩০১ টাকা
টানা দ্বিতীয় দিনে রেকর্ড ভাঙল সোনার দাম
এর আগের দিন, মঙ্গলবার (৭ অক্টোবর) ঘোষণা দিয়ে বুধবার (৮ অক্টোবর) থেকে সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা—যা ছিল ইতিহাসের সর্বোচ্চ। কিন্তু একদিন পরেই সেই রেকর্ড ভেঙে নতুন সর্বোচ্চ দরে বিক্রি হবে সোনা।
আগের ঘোষণায় ২১ ক্যারেট সোনার দাম ছিল ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৫ হাজার ৪৩১ টাকা, এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা। বুধবার পর্যন্ত এই দামে সোনা বিক্রি হলেও বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে নতুন মূল্য।
রূপার দামেও সমন্বয়
সোনার পাশাপাশি রূপার দামও বাড়ানো হয়েছে। নতুন তালিকা অনুযায়ী—
২২ ক্যারেটের রূপা বেড়েছে ৩২৭ টাকা, নতুন দাম ৪,৯৮১ টাকা
২১ ক্যারেটের রূপা বেড়েছে ১,৩৯৪ টাকা, নতুন দাম ৪,৭৪৭ টাকা
১৮ ক্যারেটের রূপা বেড়েছে ১,১০৮ টাকা, নতুন দাম ৪,০৭১ টাকা
সনাতন পদ্ধতির রূপা বেড়েছে ৮২৮ টাকা, নতুন দাম ৩,০৫৬ টাকা
আন্তর্জাতিক বাজারের প্রভাব
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি এবং স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার প্রভাবেই দেশের স্বর্ণবাজারে এই ধারাবাহিক বৃদ্ধি দেখা যাচ্ছে। এতে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দুই দফা দাম বাড়িয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে সোনার মূল্য।
আজকের সোনার দাম Bangladeshi Gold Price Today (BDT)
| কত ক্যারেটের সোনা | ভরি প্রতি বর্তমান দাম | ভরি প্রতি আগের মূল্য | ভরি প্রতি দাম বেড়েছে |
|---|---|---|---|
| ২২ ক্যারেট | ২,০৯,১০১ টাকা | ২,০০,৭২৬ টাকা | ৬,৯০৬ টাকা |
| ২১ ক্যারেট | ১,৯৯,৫৯৪ টাকা | ১,৯১,৬০৫ টাকা | ৬,৫৯০ টাকা |
| ১৮ ক্যারেট | ১,৭১,০৮৮ টাকা | ১,৬৪,২২৯ টাকা | ৫,৬৫৭ টাকা |
| সনাতন সোনা | ১,৪২,৩০১ টাকা | ১,৩৬,৪৪৫ টাকা | ৪,৮২৯ টাকা |
১৮ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা আনা প্রতি সোনার দাম কত
| কত আনা সোনা | আনা প্রতি সোনার দাম |
|---|---|
| ১ আনা সোনা | ১০,৬৯৩ টাকা। |
| ২ আনা সোনা | ২১,৩৮৬ টাকা। |
| ১ ভরি বা ১৬ আনা সোনার দাম | ১,৭১,০৮৮ টাকা |
২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা আনা প্রতি সোনার দাম কত
| কত আনা সোনা | আনা প্রতি সোনার দাম |
|---|---|
| ১ আনা সোনার দাম | ১২,৪৭৪.৬২ টাকা |
| ২ আনা সোনার দাম | ২৪,৯৪৯.২৫ টাকা |
| ১ ভরি বা ১৬ আনা সোনার দাম | ১,৯৯,৫৯৪ টাকা |
২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৯ হাজার১০১ টাকা হলে আনা প্রতি সোনার দাম কত
| কত আনা সোনা | আনা প্রতি সোনার দাম |
| ১ আনা সোনার দাম | ১৩,০৬৮.৮১ টাকা। |
| ২ আনা সোনার দাম | ২৬,১৩৭.৬২ টাকা। |
| ১ ভরি বা ১৬ আনা সোনার দাম | ২,০৯,১০১ টাকা |
খ, দেখে নিন আজকে বাংলাদেশে ২২ ক্যারেট সোনা ও ২১ ক্যারেট রুপার দাম
২২ ক্যারেট রুপার দাম ভরিপ্রতি ৩ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯৬৩ টাকা, এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২২৮ টাকা অপরিবর্তিত রয়েছে।
| প্রতি ভরি রুপার দাম | ক্যারেট অনুয়ায়ি রুপার দাম |
| ২২ ক্যারেটের ১ ভরি | ৩ হাজার ৬২৮ টাকা। |
| ২১ ক্যারেটের ১ ভরি | ৩ হাজার ৪৫৩ টাকা। |
| ১৮ ক্যারেটে ১ ভরি | ২ হাজার ৯৬৩ টাকা। |
| সনাতন পদ্ধতিতে ১ ভরি | ২ হাজার ২২৮ টাকা |
বিশেষ দ্রষ্টব্য:
স্বর্ণের উপরোক্ত দামেই অলংকার ক্রয় করতে পারবেন না তার থেকেও বাড়তি অর্থ গুণতে হবে। কারণ নির্ধারিত করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের অলংকার বিক্রি করা হয়। সেই সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৫০০ টাকা ।
আপডেটের সময়: ১৩ অক্টোবর২০২৫ বাংলাদেশ। প্রতিদিনের আপডেট জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে
এম/আর/এ
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনাল: বিশাল রানের টার্গেট দিল ভারত
- লভ্যাংশ ঘোষণা করল শেয়ারবাজারের ৩ কোম্পানি
- ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনাল: টস হেরে ব্যাটিংয়ে ভারত
- প্রধানমন্ত্রীর হাতে থাকা সেই বিশেষSirin Finney ফোনের দাম কত জানুন
- আজকের খেলার সময়সূচী:ভারত বনাম নিউজিল্যান্ড
- ভারত নাকি নিউজিল্যান্ড? বৃষ্টিতে ফাইনাল পণ্ড হলে বিজয়ী কে?
- ক্লার্কের বাজি বুমরাহ: ফাইনালে কে হবেন ম্যাচসেরা?
- অবশেষে ভারত ছাড়ছেন ইংল্যান্ড-উইন্ডিজ ও প্রোটিয়া ক্রিকেটাররা
- কিউইদের সামনে কেন ফিকে জাসপ্রিত বুমরাহ? তথ্য ফাঁস
- শেষ আটের দৌড়ে টিকে থাকতে যে জটিল সমীকরণ মিলাতে হবে বাংলাদেশ কে
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস: আট বিভাগেই নামতে পারে বজ্রবৃষ্টি
- টি–২০ বিশ্বকাপ ফাইনাল: একনজরে দেখেনিন বিশাল প্রাইজমানি সমূহ
- আজকের স্বর্ণের দাম:(রবিবার, ৮ মার্চ ২০২৬)
- সাবধান! এই ৫ 'স্বাস্থ্যকর' খাবারই বাড়াচ্ছে হার্টের ঝুঁকি
- মানসিক চাপ কমানোর সহজ উপায়