MD. Razib Ali
Senior Reporter
এইচএসসি ২০২৫ ফল প্রকাশ: এক নজরে জানুন কোন বোর্ডে পাসের হার কত
সারাদেশে উৎসবমুখর পরিবেশে প্রকাশিত হলো চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এবার মোট ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছেন। বোর্ডগুলোর মধ্যে পাসের হারে সবাইকে ছাড়িয়ে গেছে মাদরাসা শিক্ষা বোর্ড, যেখানে পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় একযোগে শিক্ষার্থীদের স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান এবং অনলাইন ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। লক্ষ লক্ষ শিক্ষার্থী ও অভিভাবক অধীর আগ্রহে এই ফলের জন্য অপেক্ষা করছিলেন।
বোর্ডভিত্তিক ফলাফল এক নজরে:
প্রকাশিত ফল অনুযায়ী, বিভিন্ন শিক্ষা বোর্ডের পাসের হার নিম্নরূপ:
ঢাকা শিক্ষা বোর্ড: এই বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৮২ শতাংশ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড: চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২ দশমিক ৫৭ শতাংশ।
কুমিল্লা বোর্ড: কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ। এই বোর্ড থেকে ২ হাজার ৭০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
মাদরাসা শিক্ষা বোর্ড: পাসের হারে এবারও শীর্ষে অবস্থান করছে মাদরাসা বোর্ড, যেখানে পাসের হার রেকর্ড ৭৫ দশমিক ৬১ শতাংশ।
কারিগরি শিক্ষা বোর্ড: কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৬৭ শতাংশ।
যশোর বোর্ড: যশোর বোর্ডে পাসের হার ৫০ দশমিক ২০ শতাংশ।
বরিশাল বোর্ড: বরিশাল বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ।
সিলেট বোর্ড: সিলেট বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬০২ জন।
ময়মনসিংহ বোর্ড: ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ।
পরীক্ষার্থী ও কেন্দ্র সংখ্যা:
এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে, ৯টি সাধারণ বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৫৫ হাজার ৩৯৮ জন, যা গত বছরের তুলনায় ৭২ হাজার ৮৮৩ জন কম। দেশের ৪ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১ হাজার ৬০৫টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় বসেছিল।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজার: বস্ত্র খাতের ৫ কোম্পানির মুনাফায় বড় চমক
- মুনাফায় ধস: বস্ত্র খাতের ১৬ কোম্পানির আয় তলানিতে
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ২০ মার্চ ২০২৬)
- এক লাফে ১৫ হাজার টাকা কমলো সোনার দাম
- ব্রাজিল ও কলম্বিয়া ম্যাচের জন্য ফ্রান্সের শক্তিশালী স্কোয়াড ঘোষণা
- কমলো তেলের দাম
- আজকের নামাজের সময়সূচি: (শনিবার, ২১ মার্চ ২০২৬)
- আজকের স্বর্ণের দাম বাংলাদেশ
- ভিয়েতনাম সফরের আগে তারকা ফুটবলারকে হারালো বাংলাদেশ
- ২০৩০ সালে ৩৬টি রোজা রাখার বিরল এক সুযোগ
- আজকের খেলার সময়সূচী:ব্রাইটন বনাম লিভারপুল
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (১৯মার্চ ২০২৬)
- আজ ব্রাইটন বনাম লিভারপুল ম্যাচ: জানুন সম্ভাব্য লাইনআপ ও প্রেডিকশন
- মোরসালিনকে নিয়ে বড় সুখবর, সিঙ্গাপুরে জামালের ‘হংকং কৌশল’
- আজ এভারটন বনাম চেলসি ম্যাচ: পরিসংখ্যান, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন