MD. Razib Ali
Senior Reporter
আজ বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
দীর্ঘ বিরতির পর আজ থাইল্যান্ডের বিপক্ষে ফিফা নারী প্রীতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। AFC নারী এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই দুই ম্যাচের সিরিজ খেলছে লাল-সবুজের দল। আজকের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
থাইল্যান্ডে চলছে জোর প্রস্তুতি
বাংলাদেশ দলের কোচিং স্টাফরা খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা আদায় করে নেওয়ার দিকে দৃষ্টি দিচ্ছেন। প্রধান কোচ পিটার বাটলারের দল বর্তমানে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থান করছে। এটি দুই ম্যাচের সিরিজের প্রথমটি।
গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল ভিডিও বার্তায় জানিয়েছেন, তারা সফলভাবে দ্বিতীয় দিনের অনুশীলন শেষ করেছেন। তারা নিজেদের দুর্বল দিক এবং প্রতিপক্ষ দলের শক্তিশালী দিকগুলো চিহ্নিত করে কাজ করার চেষ্টা করছেন। তিনি আশাবাদী যে কোচিং স্টাফদের নির্দেশনা অনুযায়ী খেলোয়াড়রা তাদের সেরা পারফরম্যান্স দিতে সক্ষম হবে।
মাসুদ আহমেদ উজ্জ্বল বলেন, "আলহামদুলিল্লাহ, কোচ যেভাবে নির্দেশনা দিয়েছেন, মেয়েরা সেভাবেই কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মেয়েরা এখানে অনুশীলনে ভালো করছে। আমরা যারা কোচিং স্টাফ আছি, সবাই তাদের সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি।"
তিনি আরও যোগ করেন, "ফুটবলারদের টেকনিক্যাল, ট্যাকটিক্যাল যে তথ্য দেওয়া দরকার আমরা তা দিচ্ছি। আমরা তাদের কাছ থেকে সেরাটা আদায় করে নেওয়ার চেষ্টা করছি।"
ম্যাচটি কেন গুরুত্বপূর্ণ?
আসন্ন AFC নারী এশিয়ান কাপের প্রস্তুতির পাশাপাশি ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি অর্জনের দিকেও নজর রাখছে বাংলাদেশ দল।
ফুটবল বিষয়ক ওয়েবসাইট 'সকারওয়ে'-এর তথ্যমতে, ২০১৩ সালের পর সিনিয়র পর্যায়ে এই প্রথম থাইল্যান্ডের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে AFC নারী এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ ৯-০ গোলের বড় ব্যবধানে থাইল্যান্ডের কাছে হেরেছিল। ২৪আপডেট নিউজ।
তবে বাংলাদেশ ফুটবল দল এই সময়ের মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়ে এসেছে এবং নারী ফুটবলের সংস্কৃতিতেও উন্নতি করেছে, ফলে থাইল্যান্ডের সঙ্গে ব্যবধান কমেছে।
জুলাই মাসের পর এই প্রথম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল।
যেভাবে লাইভ দেখবেন ম্যাচটি
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার এই প্রীতি ম্যাচটি সরাসরি সম্প্রচার হতে পারে থাইল্যান্ডের অফিসিয়াল চ্যানেলগুলোতে।
দর্শকরা ম্যাচটি দেখতে নিম্নোক্ত প্ল্যাটফর্মগুলোতে চোখ রাখতে পারেন:
১. ইউটিউব (YouTube):
ইউটিউবে গিয়ে সার্চ করুন: Changsuek Official
এটি ১ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবারসহ থাইল্যান্ডের একটি চ্যানেল। এই চ্যানেলে ম্যাচটি সম্প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে।
২. ফেসবুক (Facebook):
ফেসবুকে গিয়ে সার্চ করুন: Thai Women's Football
এই অফিসিয়াল ফেসবুক পেজটিতে প্রায় ১৬৮ হাজার ফলোয়ার রয়েছে। ইউটিউব এবং ফেসবুক—এই দুটি চ্যানেল ফলো রাখলে ম্যাচটি লাইভ দেখা যেতে পারে।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি