Md Razib Ali
Senior Reporter
বিসিবির নতুন প্রধান নির্বাচক বাশার, বেতন কত জানুন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে বড় ধরনের রদবদল আনছে বিসিবি। চলতি মাসেই বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তার উত্তরসূরি হিসেবে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে এই গুরুদায়িত্বে ফিরিয়ে আনছে বোর্ড। একই সাথে প্যানেলের নতুন মুখ হিসেবে যুক্ত হচ্ছেন নাঈম ইসলাম।
লিপুর প্রস্থান ও বাশারের প্রত্যাবর্তন
পাকিস্তান সিরিজে ঐতিহাসিক সাফল্যের পর ক্রিকেটারদের সঙ্গে ব্যক্তিগতভাবে বিদায় সেরে রেখেছেন বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার বিদায়ের পর শূন্যস্থান পূরণে আগেভাগেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিসিবি। নির্বাচক হতে আগ্রহী ১৬ জন সাবেক ক্রিকেটারের মধ্যে থেকে দীর্ঘ যাচাই-বাছাই ও সাক্ষাৎকার শেষে হাবিবুল বাশার সুমনের ওপরই আস্থা রেখেছে কর্তৃপক্ষ। এর আগেও নির্বাচক প্যানেলে সহকারী হিসেবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে সাবেক এই দাপুটে অধিনায়কের।
তুষারকে পেছনে ফেলে সহকারী নির্বাচক নাঈম
নির্বাচক প্যানেলের সহকারী পদের জন্য লড়াইটা ছিল মূলত দুই অভিজ্ঞ ক্রিকেটার তুষার ইমরান ও নাঈম ইসলামের মধ্যে। তবে বিসিবির নীতিনির্ধারকদের গুডবুকে এগিয়ে থেকে শেষ হাসি হাসছেন নাঈম ইসলামই। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, নাঈমকে সহকারী নির্বাচক হিসেবে চূড়ান্ত করেছে বোর্ড। যদিও বিসিবির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রেস রিলিজ দেওয়া হয়নি, তবে তার নিয়োগ এখন কেবল সময়ের ব্যাপার।
যারা ছিলেন নেপথ্যে ও নির্বাচকদের পারিশ্রমিক
নতুন এই প্যানেল গঠনের নেপথ্যে কাজ করেছেন বিসিবির চার প্রভাবশালী পরিচালক— ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, নাজমুল আবেদিন ফাহিম ও আব্দুর রাজ্জাক। তাদের সুপারিশেই চূড়ান্ত হয়েছে নতুন দায়িত্বশীলদের নাম।
অর্থিক দিক থেকেও নির্বাচকদের জন্য থাকছে বিশেষ বেতন কাঠামো। নতুন প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশার সুমন প্রতি মাসে ৪ লাখ টাকা পারিশ্রমিক পাবেন। অন্যদিকে, নতুন সহকারী নির্বাচক নাঈম ইসলাম ও বর্তমানে দায়িত্বরত সহকারী নির্বাচক হাসিবুল ইসলাম শান্ত—উভয়ের মাসিক বেতন ৩ লাখ টাকা নির্ধারিত হতে পারে বলে জানা গেছে।
বিসিবির এই নতুন এই পদক্ষেপ জাতীয় দলের ভবিষ্যৎ ক্রিকেটার অন্বেষণ ও দল গঠনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: দুই সন্তান হলে মাসে ৬ হাজার টাকা, কারা পাবেন এই ভাতা
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- আজকের সোনার দাম ১৮, ২১ ও ২২ ক্যারেট কত?
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম