সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির সর্বশেষ অবস্থা
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গেছে। সর্বশেষ পাওয়া তথ্যে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন অবস্থাতেই রয়েছে। এই পরিস্থিতিতে দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে বুধবার (১৭ ডিসেম্বর) দেওয়া এক পোস্টে জানানো হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান নিজে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে গিয়ে শরিফ ওসমান হাদির চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি হাদির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
ফেসবুক পোস্টে আরও উল্লেখ করা হয়, বুধবার রাত ৯টা ৪০ মিনিটে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি ফোনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেন। ওই ফোনালাপে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান হাদির চিকিৎসার সর্বশেষ অবস্থা তুলে ধরেন এবং জানান, তার শারীরিক পরিস্থিতি এখনও অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এই খবরে উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা দেশবাসীকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতার বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শ্রমিক অসন্তোষের জেরে সাময়িক কারখানা বন্ধ করল এপেক্স স্পিনিং
- জেড থেকে এ ক্যাটাগরিতে ফিরল নাভানা সিএনজি লিমিটেড
- শেয়ারবাজারের উন্নয়নে সহায়তা বাড়াতে আগ্রহী এশীয় উন্নয়ন ব্যাংক
- নাভানা সিএনজি লিমিটেডের ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- মিস ইউনিভার্সে সামিরা খান মাহির দিন কাটছে যেভাবে
- ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ: কবে, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- আর্জেন্টিনা বনাম কোস্টারিকা: ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- বেস্ট হোল্ডিংসের আড়াই শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- নাভানা সিএনজির প্রথম প্রান্তিকে মুনাফা বাড়ল ছয়শ শতাংশ
- বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট: লাইভ স্কোর ও ম্যাচের আপডেট
- ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিকে লোকসান কমেছে তের শতাংশ
- আজকের আবহাওয়ার খবর: ঘূর্ণিঝড় আকভান ও নিম্নচাপের সর্বশেষ তথ্য
- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের নতুন কোম্পানি সচিব
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচসহ টিভিতে আজকের খেলা
- সি এন্ড এ টেক্সটাইলস লিমিটেডের কারখানা বন্ধ দেখল ডিএসই