Alamin Islam
Senior Reporter
ফিনালিসিমা-আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী মহাদেশ—ইউরোপ ও দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই এখন সময়ের ব্যাপার মাত্র। ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ম্যাচের তারিখ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে উয়েফা। ২০২৬ বিশ্বকাপের আগে ফুটবল প্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় ধামাকা।
লুসাইলের চেনা আঙিনায় মেসিদের প্রত্যাবর্তন
আর্জেন্টাইন সমর্থকদের কাছে কাতারের লুসাইল স্টেডিয়াম মানেই এক পশলা আবেগ। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে যে মাঠে সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছিলেন লিওনেল মেসি, ঠিক সেই চেনা ঘাসেই এবার স্পেনের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ২০২৬ সালের ২৭ মার্চ কাতারের এই আইকনিক স্টেডিয়ামেই বসবে ফিনালিসিমার মহোৎসব।
ম্যাচ শুরুর সময়
উয়েফার ঘোষণা অনুযায়ী, মারাত্বক এই হাইভোল্টেজ দ্বৈরথটি শুরু হবে স্থানীয় সময় রাত ৯টায়। লাতিন ফুটবল শৈলী বনাম ইউরোপীয় পাওয়ার ফুটবলের এই সংঘাত দেখতে ওইদিন সারা বিশ্বের কোটি কোটি ফুটবল অনুরাগী টিভির পর্দায় চোখ রাখবেন, তা বলাই বাহুল্য।
ফিনালিসিমার প্রেক্ষাপট
২০২১ সালে কনমেবল ও উয়েফার যৌথ উদ্যোগে পুনরায় চালু হওয়া এই টুর্নামেন্টটি ফুটবল বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ফিনালিসিমার বর্তমান চ্যাম্পিয়নও আর্জেন্টিনা। ২০২২ সালের আসরে ইতালির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে শিরোপা নিজেদের করে নিয়েছিল আলবিসেলেস্তেরা। এবার স্পেনের বিপক্ষে সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা।
পরিসংখ্যানে লড়াইয়ের সমতা
স্পেন ও আর্জেন্টিনা—দুদলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস বেশ রোমাঞ্চকর। এখন পর্যন্ত ১৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে এই দুই পরাশক্তি। মজার ব্যাপার হলো, দুই দলের জয়ের পাল্লা একদম সমান। স্পেন জিতেছে ৬টি ম্যাচে, আর আর্জেন্টিনা জয় পেয়েছে বাকি ৬টিতে। অন্য ম্যাচগুলো ড্রতে শেষ হয়েছে। ফলে লুসাইলের এই ম্যাচটি কেবল একটি ট্রফি জয়ের লড়াই নয়, বরং একে অপরকে ছাড়িয়ে যাওয়ার এক বিশাল সুযোগ।
মার্চের সেই রাতে লুসাইল কি আবারও মেসিদের জয়গানে মুখরিত হবে, নাকি স্প্যানিশ তারুণ্যের জোয়ারে ভেসে যাবে সব? উত্তর মিলবে ২০২৬-এর ফিনালিসিমায়।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন