Alamin Islam
Senior Reporter
২০২৬ বিশ্বকাপ নিয়ে নেইমারের বড় ঘোষণা: অ্যানচেলত্তিকে গোপন চিঠি
২০০২ সালে শেষবার বিশ্বকাপের সোনালি ট্রফি উঁচিয়ে ধরেছিল ব্রাজিল। এরপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়, কিন্তু সেলেসাওদের ‘হেক্সা’ জয়ের স্বপ্ন এখনো অধরাই রয়ে গেছে। তবে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে স্বপ্ন বুনছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। দলের নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে নিজেকে উজার করে দিয়ে বিশ্বজয়ের এক সাহসী প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
আনচেলত্তির কঠোর বার্তা ও নেইমারের প্রত্যয়
ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বড় নাম নয় বরং নিয়মিত ক্লাবে খেলা এবং ফিট ফুটবলারদেরই তিনি দলে বিবেচনা করবেন। ফিটনেসের ব্যাপারে ইতালিয়ান এই কোচের অবস্থান ‘জিরো টলারেন্স’। কোচের এমন কঠোর অবস্থানের মাঝেই নেইমার তাকে এক আবেগী বার্তা পাঠিয়েছেন। নেইমার জানিয়েছেন, তিনি নিজেকে পুরোপুরি ফিট করে কোচের আস্থার প্রতিদান দিতে চান।
‘অসম্ভবকে সম্ভব করতে চাই’
ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার আনচেলত্তিকে পাঠানো বার্তায় বলেন, “আমি ব্রাজিল দলে নিজের জায়গা করে নিতে চাই। নিজেকে পুরোপুরি ফিট করে কোচের কাছে নিজের যোগ্যতার প্রমাণ দিতে চাই। ব্রাজিলকে বিশ্বকাপের শিরোপা উপহার দিতে অসম্ভবকে সম্ভব করতে চাই আমি।”
এখানেই থেমে থাকেননি ৩৩ বছর বয়সী এই তারকা। তিনি সমর্থকদের আশ্বস্ত করে বলেছেন, যদি ব্রাজিল ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠে, তবে সেখানে গোল করে দলকে শিরোপা জেতানোর দায়িত্ব তার।
ইনজুরি ও ফিটনেস চ্যালেঞ্জ
নেইমারের সামনে বর্তমানে সবচেয়ে বড় বাধা তার ইনজুরি। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এসিএল (ACL) ইনজুরিতে পড়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। সম্প্রতি মাঠে ফিরলেও প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।
বর্তমানে বাঁ হাঁটুর মেনিসকাস ছিঁড়ে যাওয়ায় আর্থোস্কোপিক অস্ত্রোপচারের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের অধীনে এই অস্ত্রোপচার হবে বেলো হরিজন্তের এক হাসপাতালে। এর ফলে অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে, যার কারণে মিস করবেন আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া পাউলিস্তা চ্যাম্পিয়নশিপ।
সান্তোসের সাথে চুক্তির শেষ পর্যায়
নেইমারের সাথে সান্তোসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। এই বছর তিনি ২৮টি ম্যাচে অংশ নিয়ে ১১টি গোল করেছেন। ইনজুরি আর ফর্ম নিয়ে দুশ্চিন্তা থাকলেও নেইমারের মনোবল অটুট। আনচেলত্তির দলে নিজের জায়গা নিশ্চিত করতে এবং ব্রাজিলকে ষষ্ঠ শিরোপা এনে দিতে বদ্ধপরিকর এই ফরোয়ার্ড।
ফুটবল প্রেমীরা এখন দেখার অপেক্ষায়, নেইমার কি পারবেন তার এই সাহসী প্রতিশ্রুতি রক্ষা করে ২০২৬ সালে ব্রাজিলের কোটি ভক্তের স্বপ্ন পূরণ করতে?
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- SSC Result 2026 কাল, ওয়েবসাইট ও এসএমএসে দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না