Alamin Islam
Senior Reporter
২০২৬ সালের কলেজের ছুটির ক্যালেন্ডার প্রকাশ: এক নজরে দেখুন এখানে
আগামী ২০২৬ শিক্ষাবর্ষের জন্য সরকারি ও বেসরকারি কলেজের ছুটির পঞ্জিকা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন এই তালিকা অনুযায়ী, আগামী বছর শিক্ষার্থীদের জন্য মোট ছুটির পরিমাণ গত বছরের তুলনায় কিছুটা বাড়ছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এই তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৬ সালে কলেজগুলোতে সব মিলিয়ে ৭২ দিন বন্ধ থাকবে।
উল্লেখ্য, ২০২৫ সালে কলেজের মোট ছুটি ছিল ৭১ দিন। অর্থাৎ নতুন বছরে শিক্ষার্থীরা আরও এক দিন বেশি ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন।
দীর্ঘ ছুটির ফাঁদে শিক্ষাপ্রতিষ্ঠান
২০২৬ সালের ছুটির তালিকায় সবচেয়ে বড় বিরতি মিলবে বছরের শুরুর দিকেই। পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন অবকাশ—এই তিন উপলক্ষকে একসঙ্গে সমন্বয় করা হয়েছে। ফলে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বন্ধ থাকবে দেশের সব কলেজ। এর মাঝে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষেও রয়েছে এক দিনের ছুটি।
ঈদুল আজহা ও শারদীয় দুর্গোৎসবের ছুটি
কুরবানি ঈদ বা ঈদুল আজহা উপলক্ষে ২০২৬ সালে ১০ দিনের দীর্ঘ ছুটি রাখা হয়েছে। এই ছুটি শুরু হবে ২৪ মে থেকে এবং চলবে ৫ জুন পর্যন্ত।
বছরের শেষার্ধে বড় ছুটি রয়েছে দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে। এর সঙ্গে প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজাকে যুক্ত করে আগামী ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে।
শীতকালীন ছুটি ও অন্যান্য
বছরের বিদায়বেলায় শিক্ষার্থীদের জন্য থাকছে শীতকালীন অবকাশ। ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন কলেজ বন্ধ থাকার মধ্য দিয়ে শিক্ষাবর্ষের সমাপ্তি ঘটবে।
অধ্যক্ষের সংরক্ষিত ছুটি
প্রতিবছরের মতো এবারও কলেজের প্রধানদের জন্য বিশেষ ক্ষমতা রাখা হয়েছে। বার্ষিক নির্ধারিত এই ৭২ দিনের বাইরেও প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান চাইলে বছরে মোট ৩ দিন ‘সংরক্ষিত ছুটি’ দিতে পারবেন। জরুরি প্রয়োজনে বা বিশেষ কোনো কারণে এই ছুটিগুলো ব্যয় করার এখতিয়ার তাঁদের হাতে ন্যস্ত করা হয়েছে।
২০২৬ সালের গুরুত্বপূর্ণ ছুটির সূচি একনজরে:
রমজান ও ঈদ-উল-ফিতর (গ্রীষ্মকালীনসহ): ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ (২৬ দিন)
ঈদুল আজহা: ২৪ মে থেকে ৫ জুন (১০ দিন)
পূজা ও উৎসবের ছুটি: ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর (১০ দিন)
শীতকালীন অবকাশ: ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর (১১ দিন)
মোট অনুমোদিত ছুটি: ৭২ দিন
শিক্ষা মন্ত্রণালয়ের এই নির্দেশনা দেশের সকল স্তরের সরকারি ও বেসরকারি কলেজের জন্য বাধ্যতামূলকভাবে কার্যকর হবে।
ছুটির তালিকা দেখতে এখানেক্লিক করুন।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ