MD. Razib Ali
Senior Reporter
ইফতারের আগে ও পরে যে দোয়াগুলো পড়বেন; জেনে নিন অর্থ
সিয়াম সাধনার মাসে রোজাদারের জন্য সবচেয়ে আনন্দঘন মুহূর্ত হলো ইফতার। দীর্ঘ প্রতীক্ষার পর সূর্যাস্তের আগমুহূর্তে দস্তরখান সাজিয়ে আল্লাহর রহমতের আশায় প্রহর গোনা এক আধ্যাত্মিক প্রশান্তি। ইসলামি বিধান মতে, ইফতারের এই সময়টি কেবল পানাহারের নয়, বরং স্রষ্টার নিকট মনের আকুতি পৌঁছে দেওয়ার এবং গুনাহ মাফের এক মহাসুযোগ।
ইফতার শুরুর পবিত্র দোয়া
রোজার ক্লান্তি শেষে যখন রিজিক সামনে আসে, তখন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই দোয়াটি পাঠ করা জরুরি—দোয়া: اَللهُمَّ لَكَ صُمْتُ وَعَلىٰ رِزْقِكَ أَفْطَرْتُ
উচ্চারণ: আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আলা রিহক্বিকা আফত্বারতু।
অনুবাদ: হে আল্লাহ! আমি আপনার সন্তুষ্টির জন্যই রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিকেই ইফতার করছি। (আবু দাউদ মুরসাল, মিশকাত)
বিলম্ব না করে ইফতার করার গুরুত্ব
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতদের সময় হওয়া মাত্রই দ্রুত ইফতার করার তাগিদ দিয়েছেন। তিনি ইরশাদ করেছেন, মানুষ যতক্ষণ পর্যন্ত সময় হওয়ার সাথে সাথে দেরি না করে ইফতার করবে, ততক্ষণ তারা কল্যাণের ওপর প্রতিষ্ঠিত থাকবে।
তৃষ্ণা নিবারণের পর পড়ার দোয়া
ইফতারের সিক্ত অনুভূতি নিয়ে হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বর্ণিত এই দোয়াটি রাসুল (সা.) পাঠ করতেন—দোয়া: ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعРУوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ
উচ্চারণ: জাহাবাজ জামাউ; ওয়াবতালাতিল উ’রুকু; ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ।
অনুবাদ: পিপাসা দূর হলো, শিরা-উপশিরা সিক্ত হলো এবং মহান আল্লাহ চাইলে এর প্রতিদানও নিশ্চিত হলো। (আবু দাউদ, মিশকাত)
সাইয়্যিদুল ইস্তেগফার: ক্ষমা লাভের শ্রেষ্ঠ মাধ্যম
ক্ষমা প্রার্থনার দোয়াগুলোর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ হলো সাইয়্যিদুল ইস্তেগফার। ইফতারের আগমুহূর্তে এই দোয়াটি পাঠ করা অত্যন্ত বরকতময়।
দোয়া: أللّٰهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَউচ্চারণ: আল্লাহুম্মা আনতা রব্বী লা-ইলাহা ইল্লা আনতা খালাক্কতানী ওয়া আনা আ’বদুকা ওয়া আনা আ’লা আহ্দিকা ওয়া ও’য়াদিকা মাসতাত’তু আ’উযুবিকা মিন শার্রি মা ছা’নাতু আবূউলাকা বিনি’মাতিকা আ’লাইয়্যা ওয়া আবূউলাকা বিযানবী ফাগ্ফির্লী ফাইন্নাহু লা-ইয়াগফিরুয্যুনূবা ইল্লা আনতা।
অনুবাদ: হে আল্লাহ! আপনিই আমার রব। আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনারই বান্দা। সাধ্যানুযায়ী আমি আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির ওপর অটল রয়েছি। কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে পানাহ চাই। আমার প্রতি আপনার নিয়ামতের স্বীকৃতি দিচ্ছি এবং আমার গুনাহের কথাও স্বীকার করছি। অতএব আমাকে ক্ষমা করুন, কেননা আপনি ছাড়া আর কেউ গুনাহ মাফ করতে পারে না।
অন্যান্য ছোট আমলসমূহ
ইফতারের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি মুখে মুখে বেশি করে ‘আস্তাগ্ফিরুল্লাহ’ (আমি আল্লাহর নিকট ক্ষমা চাই) এবং ‘লা হাওলা ওলা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ’ (আল্লাহর সাহায্য ছাড়া কারো কোনো শক্তি নেই) পাঠ করা যেতে পারে।
দুর্ভাগ্য ও বিপদ থেকে মুক্তির দোয়া
জীবনের যাবতীয় মন্দ ভাগ্য এবং কঠিন দশা থেকে বাঁচতে ইফতারের আগে এই দোয়াটি পড়া অত্যন্ত কার্যকর—উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিন জাহদিল বালা-য়ে ওয়া দারকিশ শাক্বা-য়ে ওয়া সূইল ক্বদায়ি ওয়া শামাতাতিল আ’দা।
অনুবাদ: হে আল্লাহ, আমি আপনার কাছে চরম দুর্গতি, দুর্ভাগ্যের স্পর্শ, মন্দ তাকদির এবং শত্রুর উপহাস থেকে মুক্তি চাই।
ইফতারের পূর্ববর্তী মুহূর্তগুলো কেবল খাবারের অপেক্ষায় না কাটিয়ে তাসবিহ পাঠ, তাওবাহ এবং প্রার্থনার মধ্য দিয়ে অতিবাহিত করা উচিত। যেহেতু এই সময় আল্লাহ তাআলা বান্দার ফরিয়াদ ফিরিয়ে দেন না, তাই দস্তরখানে বসে নিজের ও মুসলিম উম্মাহর জন্য বেশি বেশি দোয়া করা প্রত্যেক মুমিনের একান্ত কর্তব্য।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ