সঞ্চয়পত্রের সুদ নিয়ে অপেক্ষার অবসান, জানুন নতুন সিদ্ধান্ত
সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন সব সঞ্চয় কর্মসূচিতে আগের সুদহারই বহাল থাকবে। ফলে আগামী ছয় মাসেও বিনিয়োগকারীরা বিদ্যমান হারেই মুনাফা পাবেন। স্কিমভেদে সর্বোচ্চ মুনাফার হার ১১.৮২ শতাংশ থেকে ১১.৯৮ শতাংশ পর্যন্ত থাকবে।
বৃহস্পতিবার (২ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সহকারী সচিব ফারহানা জাহান উপমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি-জুন মেয়াদে যে সুদহার কার্যকর ছিল, একই হার ও শর্ত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সঞ্চয়পত্রের মুনাফার হার বছরে দুই দফায় নির্ধারণ করা হয়। তবে ২০২৬ সালে সরকার নতুন করে কোনো পরিবর্তন আনেনি। এর আগে জানুয়ারিতে মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হলেও চার দিনের মধ্যেই তা প্রত্যাহার করে আগের হার পুনর্বহাল করা হয়। এবারও সেই হারই অব্যাহত রাখা হয়েছে।
সরকার বিনিয়োগকারীদের ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে এবং ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি—এই দুই শ্রেণিতে ভাগ করে বিভিন্ন সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ করেছে। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট—সব ক্ষেত্রেই আগের সুদহার বহাল থাকবে। এতে মেয়াদ ও বিনিয়োগের ধরন অনুযায়ী সর্বোচ্চ ১১.৯৮ শতাংশ পর্যন্ত মুনাফা পাওয়া যাবে।
সরকারের এই সিদ্ধান্তে নতুন ও বিদ্যমান—উভয় ধরনের সঞ্চয়পত্র বিনিয়োগকারীরা আগামী ছয় মাস আগের মতোই মুনাফা পাওয়ার সুযোগ পাবেন।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: দুই সন্তান হলে মাসে ৬ হাজার টাকা, কারা পাবেন এই ভাতা
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- আজকের সোনার দাম ১৮, ২১ ও ২২ ক্যারেট কত?
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম