সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে যোগদান
নিজস্ব প্রতিবেদক: নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ ব্যাংকার আবেদুর রহমান সিকদার। বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি নতুন দায়িত্বে যোগ দেন। এর মধ্য দিয়ে দেশের ব্যাংক খাতে চলমান অন্যতম বড় পুনর্গঠন কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তার কাঁধে উঠল।
এর আগে গত ২৩ জুন ব্যাংকটির পরিচালনা পর্ষদ তার নিয়োগের প্রস্তাব অনুমোদন করে। পরে ২৯ জুন বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) প্রদান করে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের আগে তিনি ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন।
দীর্ঘদিন পূর্ণকালীন এমডি না থাকায় সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম কিছুটা ধীরগতিতে চলছিল। নতুন এমডির নেতৃত্বে এখন পাঁচটি সংকটাপন্ন শরিয়াহভিত্তিক ব্যাংকের সম্পদ, দায়, জনবল ও প্রযুক্তিগত অবকাঠামো একীভূত করার কাজ আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একীভূত হওয়া ব্যাংকগুলো হলো— এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।
ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানায়, আবেদুর রহমান সিকদারের নেতৃত্বে পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন, নতুন সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করা, তারল্য সংকট মোকাবিলা এবং আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি বড় অঙ্কের ঋণ পুনর্গঠন, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করাও তার অগ্রাধিকার থাকবে।
উল্লেখ্য, আর্থিক সংকটে থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংককে ‘ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫’-এর আওতায় একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে। ৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা এই ব্যাংকে সরকারের অংশীদারিত্ব ২০ হাজার কোটি টাকা, আর বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমার বিপরীতে শেয়ারে রূপান্তর করা হয়েছে। বর্তমানে আমানত সুরক্ষা আইন, ২০২৬ অনুযায়ী ক্ষতিগ্রস্ত গ্রাহকদের প্রাথমিকভাবে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পরিশোধের কার্যক্রমও চলছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: দুই সন্তান হলে মাসে ৬ হাজার টাকা, কারা পাবেন এই ভাতা
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- আজকের সোনার দাম ১৮, ২১ ও ২২ ক্যারেট কত?
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম