৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক
দাঁত মাজার নিত্যদিনের অভ্যাসের সঙ্গে লুকিয়ে থাকতে পারে অজানা এক স্বাস্থ্যঝুঁকি। দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্ট নিয়ে পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য — পরীক্ষা করা ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতেই পাওয়া গেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি।
পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) রোববার (২৬ জুলাই) রাজধানীতে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক বছরব্যাপী পরিচালিত এই গবেষণার ফলাফল প্রকাশ করে।
গবেষণা অনুযায়ী, প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে সর্বনিম্ন ২০টি থেকে সর্বোচ্চ ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি কণা — অর্থাৎ ৩২০টি — পাওয়া গেছে 'মেডিপ্লাস ফ্লুরাইড জেল'-এ।
এই গবেষণার জন্য দেশের ২ হাজার ৭৬০ জন ভোক্তার ওপর জরিপ চালানো হয়। এছাড়া নমুনাগুলো পরীক্ষা করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের 'এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি ল্যাবরেটরি'-তে, যেখানে ব্যবহার করা হয় স্টিরিওমাইক্রোস্কোপি ও ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড (এফটিআইআর) স্পেকট্রোস্কোপি প্রযুক্তি।
দেশ ভিত্তিক তুলনায় দেখা যায়, পরীক্ষিত ২৫টি দেশীয় টুথপেস্টের মধ্যে ২২টিতেই মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। এর বাইরে ভারতের পাঁচটি নমুনার মধ্যে একটিতে, থাইল্যান্ডের দুটির মধ্যে একটিতে, এবং ভিয়েতনামের দুটি নমুনার দুটিতেই এই ক্ষতিকর কণা পাওয়া গেছে।
সবচেয়ে বেশি উদ্বেগের কারণ শিশুদের টুথপেস্ট নিয়ে। পরীক্ষিত ছয়টি শিশু-টুথপেস্টের মধ্যে চারটিতেই মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব মিলেছে।
নির্দিষ্ট ব্র্যান্ডভিত্তিক তথ্যে দেখা যায়, প্রতি ১০০ গ্রামে ক্লোজ আপ রেড হটে ১৬০টি, ক্লোজ আপ মেন্থল ফ্রেশে ১৬০টি, কোডোমো আল্ট্রা শিল্ড ফর্মুলা স্ট্রবেরিতে ১৪০টি, সিগন্যাল গ্রিন টিতে ১২০টি, পেপসোডেন্ট অ্যাডভান্স সল্টে ১০০টি, হিমালয়া কমপ্লিট কেয়ারে ১০০টি এবং সেনসোডাইন ফ্রেশ মিন্টে ৮০টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে।
শিশুদের টুথপেস্টের মধ্যে কোডোমো আল্ট্রা শিল্ড ফর্মুলায় ১৪০টি, মেরিল বেবি স্ট্রবেরিতে ৬০টি, মেরিল বেবি অরেঞ্জে ৪০টি এবং পেপসোডেন্ট কিড অরেঞ্জে ২০টি প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে।
তবে সব টুথপেস্টেই এই সমস্যা মেলেনি। বাংলাদেশে উৎপাদিত জেনফ্রেশ, প্যারাসুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো) এবং ক্লোজ আপ রেড হট জিংক ফ্রেশ টেকনোলজিতে কোনো শনাক্তযোগ্য মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। আমদানি করা শিশুদের কোডোমো অরেঞ্জ টুথপেস্টেও এই কণার অস্তিত্ব মেলেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাব্বির/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইর ফিক্স সার্টিফিকেশন পেল ৫ ব্রোকারেজ হাউজ
- গ্রামীণ ওয়ানের ডিভিডেন্ড ঘোষণা
- সানলাইফ কিনে গ্রিন ডেল্টার বড় লোকসান? সামনে এলো আর্থিক অনিয়মের অভিযোগ
- একাদশে কবে ও কিভাবে ভর্তি, জানা গেল সর্বশেষ তথ্য
- ১৩ আগস্ট জেনে নিন আজকের স্বর্ণেরদাম
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬)
- এক টান সিগারেটেই মস্তিষ্কে শুরু হয় যে পরিবর্তন
- সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য ৪ দিনের ছুটির সুযোগ
- ডোনাল্ড ট্রাম্পের ঘুম ভাঙাতে নিয়োগ দেওয়া হলো নারী
- ফুটবল থেকে অনির্দিষ্টকালের বিরতিতে লিওনেল মেসি
- শিশুর একগুঁয়েমিতে বদলে গেল শতাধিক যাত্রীর যাত্রাসূচি
- বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব, দেখা যাবে যেসব দেশে
- ৪০ কোটি টাকা লোকসান থেকে ঘুরে দাঁড়াচ্ছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
- সকালে নিয়ম করে ডিম খেলে যে ৩ পরিবর্তন হতে পারে
- পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর