পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য নতুন সুবিধা
একীভূত হতে যাওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের গ্রাহকেরা এখন চিকিৎসার পাশাপাশি অন্যান্য জরুরি প্রয়োজনেও সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুধু নিজের নয়, বাবা-মা, স্বামী বা স্ত্রী, সন্তান এবং ভাই-বোনের চিকিৎসার জন্যও এ সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি অন্যান্য জরুরি প্রয়োজনেও আমানতের অর্থ উত্তোলনের সুযোগ থাকবে।
এই সুবিধা প্রযোজ্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংকের গ্রাহকদের জন্য।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, চিকিৎসার বাইরেও জরুরি পারিবারিক ও ব্যক্তিগত প্রয়োজনের কথা বিবেচনা করে নীতিমালায় এ পরিবর্তন আনা হয়েছে।
পরিচালনা পর্ষদের সভায় আমানতের মুনাফায় হেয়ারকাট (কর্তন) স্থগিত রাখারও সিদ্ধান্ত হয়েছে। ফলে শরিয়াহভিত্তিক নিয়ম অনুযায়ী আমানতকারীরা সম্পূর্ণ মুনাফা পাবেন।
বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যেই পাঁচটি ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া শেষ হতে পারে। এরপর প্রশাসক দলও প্রত্যাহার করা হবে।
গ্রাহকদের স্বার্থ রক্ষায় অন্তর্বর্তী সরকার গত বছর পাঁচটি ব্যাংক একীভূত করার উদ্যোগ নেয়। নতুন একীভূত ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি টাকা, আর বাকি ১৫ হাজার কোটি টাকার বিপরীতে আমানতকারীদের শেয়ার দেওয়া হবে।
এ ছাড়া ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড থেকে প্রতিটি আমানতকারী সর্বোচ্চ ২ লাখ টাকা পাচ্ছেন। অবশিষ্ট অর্থ বাংলাদেশ ব্যাংক পৃথক কর্মসূচির মাধ্যমে ধাপে ধাপে পরিশোধ করছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৮ লাখ ২২ হাজারের বেশি আমানতকারীকে মোট ৩ হাজার ৮৮৭ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে।
অন্যদিকে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত পাঁচটি ব্যাংকের মোট ঋণ ছিল ১ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে মাত্র ২৪.৫৬ শতাংশ ঋণের বিপরীতে যথাযথ জামানত ছিল। একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৭০ হাজার ৫০০ কোটি টাকা, যা মোট ঋণের ৮৭.৪৩ শতাংশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- একাদশ ভর্তি ২০২৬: জেনে নিননিশ্চায়নের জন্য কত টাকা ফি লাগবে
- ৩৪ বলে ১০৮! অভিষেকের তাণ্ডবে ভারতের ২২১ রান
- বন্ধ শিল্প ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার স্কিম
- ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- ব্যালন ডি’অর ২০২৬: শীর্ষে কেইন, মেসি কত নম্বরে?
- বিদেশি লিগে প্রথমবার আকবর, কোন দলে খেলবেন?
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- আজকের স্বর্ণের দাম: এক ভরি ২২ ক্যারেট সোনার দাম কত
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে